'মহম্মদ' নামে আপত্তি। আর সেই কারণেই এক ক্যাব চালককে খুন করেছেন এক যাত্রী। গুরুতর ভাবে আহত হয়েছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই ক্যাব চালক। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে সোমালি আমেরিকান উবের চালক মহম্মদ ইউসুফের। ৫১ বছরের এই ক্যাব চালক শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন Hennepin County Medical Center - এ। অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত যাত্রী সমিত অপূর্ব পাটেলের বিরুদ্ধে। অভিযুক্তর বয়স ২৫ বছর। চলতি মাসের শুরুর দিকে Minneapolis শহরতলি এলাকায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। American-Islamic Relations - এর কাউন্সিল প্রেস বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। 

Continues below advertisement

কী ঘটেছিল ওই ক্যাব চালকের সঙ্গে ?

তদন্তে জানা গিয়েছে, মহম্মদ ইউসুফের গলায় পেঁচিয়ে দেওয়া হয়েছিল গাড়ির সিট বেল্ট। এখানেই শেষ নয়। তাঁর গাড়ি দিয়েই তাঁকে চাপা দেওয়া হয়েছিল। গুরুতর ভাবে জখম হয়েছিলেন ক্যাব চালক। চোট, আঘাত প্রাণহানির জন্য ছিল যথেষ্ট। শত চেষ্টার পরেও প্রাণে বাঁচানো যায়নি মহম্মদ ইউসুফকে। এও জানা গিয়েছে যে, ক্যাব চালককে মারাত্মক জখম অবস্থায় একটি খাদে ফেলে রেখে চলে গিয়েছিল অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত সমিত অপূর্ব পাটেলের বিরুদ্ধে চলতি মাসের শুরুর দিকে খুনের চেষ্টা (সেকেন্ড ডিগ্রি) এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। Hennepin কাউন্টির অ্যাটর্নি মেরি মোরিয়ারটি সমাজমাধ্যমে শনিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ সেকেন্ড ডিগ্রি আন্তর্জাতিক খুনে উন্নীত করা হবে। 

Continues below advertisement

অন্যদিকে, অভিযুক্তর আইনজীবী জানিয়েছেন যে, তাঁর মক্কেল এ হেন মর্মান্তিক ঘটনার জন্য শোকাহত। একটি ইমেলের মাধ্যমে একথা জানিয়েছেন অভিযুক্তর অ্যাটর্নি। যেহেতু মামলাটি বিচারাধীন বিষয়, তাই জনগণ যেন সমিতের বিরুদ্ধে কোনও রায় না দেয়, সেই জন্য জনগণের কাছে অনুরোধ জানিয়েছে অভিযুক্ত ও তার পরিবার। 

কী হয়েছিল ঘটনার দিন ? 

আদালতের তথ্য অনুসারে, ঘটনার দিন ফোনে ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন মহম্মদ ইউসুফ। মহম্মদের ভাই- ও একজন উবের চালক। ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময়েই গাড়িতে একজন যাত্রীকে তুলেছিলেন ইউসুফ, এমনটাই জানিয়েছেন তাঁর ভাই। এরপর ইউসুফের ভাই ফোনের মধ্যে শুনতে পান যে, গাড়িতে থাকা যাত্রী তাঁর ভাইকে বলেছে, যে ভাইয়ের মহম্মদ নাম তার পছন্দ নয়। মৃতের ভাই জানিয়েছেন, পরে তিনি শুনতে পান সোমালি ভাষায় আর্তনাদ করছেন ইউসুফ, বলছেন বেল্ট পেঁচিয়ে তাঁর শ্বাসরোধ করা হচ্ছে। এরপর মহম্মদের ইউসুফের গাড়ি দিয়েই তাঁকে চাপা দেওয়া হয় বলেও জানা গিয়েছে। মৃত ইউসুফের বড় ছেলে ওসমান জানিয়েছেন ১৯৯৩ সালে আমেরিকায় আসেন তাঁর বাবা। তারপর থেকে ড্রাইভার হিসেবে কাজ করছেন। এই আক্রমণের পর থেকে যথেষ্টই অসুস্থ ছিলেন ইউসুফ। ৫ বার অস্ত্রোপচার হয়েছে তাঁর, জানিয়েছেন ওসমান।