উত্তর ২৪ পরগনা: সংসারের হাল ধরতে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে। কিন্তু, আর ফেরা হল না। আবারও ভিনরাজ্যে রহস্যমৃত্যু বঙ্গসন্তানের! মৃতের নাম পার্থ সরকার। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের কাঁকপুল এলাকায়। ছেলে হওয়ার পর বেশি রোজকারের আশায় ভিনরাজ্যে কাজ নেন পার্থ। ৩ মাস আগে পাড়ি দেন চেন্নাই। ফোনে নিয়মিত কথা বলতেন স্ত্রী-র সঙ্গে। স্ত্রী মৌমিতার দাবি, মঙ্গলবার রাতে ফোনে পার্থ বলেছিলেন, অমানুষিক পরিশ্রম করানো হয় তাঁকে দিয়ে। কাজ ছেড়ে দেওয়ার কথাও বলেন পার্থ। পরদিনই আসে দুঃসংবাদটা। সংস্থার তরফে ফোন করে পরিবারকে জানানো হয়, হৃদরোগে আকান্ত হয়ে মৃত্যু হয়েছে পার্থর। পার্থর মৃতদেহ ফিরিয়ে আনতে চেন্নাই গিয়েছেন আত্মীয়রা। কিন্তু, কীভাবে তাঁর মৃত্যু হল? খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে অশোকনগর থানার পুলিশ।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
