বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করছে তৃণমূল
ABP Ananda, Web Desk | 12 Apr 2018 11:36 AM (IST)

বীরভূম: বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলের পথে তৃণমূল কংগ্রেস । জেলা পরিষদের ১টি মাত্র আসনে প্রার্থী দেয় বিজেপি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ প্রার্থীপদ প্রত্যাহার করতে চেয়ে আবেদন করেন ওই বিজেপি প্রার্থী। এর ফলে জেলা পরিষদের ৪২টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলের পথে এগোল তৃণমূল। এদিকে বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকে স্ত্রুটিনিতে বাতিল হল ২ বিরোধী প্রার্থীর মনোনয়ন। ফলে নলহাটি ১ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল তৃণমূল। বীরভূম জেলায় এর আগে ১৪টি পঞ্চায়েত সমিতি দখল করে শাসক দল।