দক্ষিণ ২৪ পরগনা: আবারও সেই গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পাওয়ার গ্রিড নিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ এবং গুলিতে ২ জনের মৃত্যুর দু’মাস পর, রবিবার ফের অগ্নিগর্ভ ভাঙড়। গ্রামবাসীদের দাবি, শনিবার তৃণমূল নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এলাকায় একটি মিছিল হয়। মিছিল থেকে বোমাবাজি ও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, পুলিশের সামনেই কয়েকজনকে মারধর করা হয়। সেই ঘটনার পর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের মুক্তির দাবি এবং পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে রবিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পথ অবরোধ থেকে মিছিল, আগুন জ্বালিয়ে বিক্ষোভ.......বাদ যায়নি কোনও কিছুই। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার সুনীল চৌধুরীর দাবি, একজন ওয়ান্টেড ক্রিমিনালকে ধরা হয়েছে। পুলিশ অত্যাচার করেনি। সবমিলিয়ে নতুন করে উত্তপ্ত ভাঙড়। এদিন গ্রামে ঢুকতে পারেনি পুলিশ।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
