WB Election LIVE Updates: পূর্ব মেদিনীপুরে আজ ফের সভা শুভেন্দু অধিকারীর, উপস্থিত থাকার কথা বাবুল সুপ্রিয়র
Dilip Ghosh attacks TMC. ওখানকার লোকেরা এর জবাব দিয়ে দেবে। অনুব্রত মণ্ডলের বিজেপিকে পগারপার করার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 02 Jan 2021 03:25 PM
প্রেক্ষাপট
বর্ধমান: বর্ধমানের নীলপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধোর ও টোটো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীর নাম গৌতম দে। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌতম দের...More
বর্ধমান: বর্ধমানের নীলপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধোর ও টোটো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মীর নাম গৌতম দে। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌতম দের অভিযোগ, এদিন বেচারহাটের ওলাইচণ্ডীতলায় যাত্রী নামিয়ে টোটো নিয়ে ফেরার সময় তাঁকে বিজেপি কর্মীরা মারধর করে। মারধরের পাশাপাশি তাঁর টোটোতেও ভাঙচুর করে বিজেপি কর্মীরা। উইকেট, হকি স্টিক দিয়ে তাঁর মাথা ও পা ফাটিয়ে দেয়। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা চালায়। বিজেপির পাল্টা অভিযোগ, দলের তিনজন কর্মী বর্ধমান আদালত থেকে জামিনে মুক্তি পান। তাঁদের ঘরে ফিরিয়ে দিতে দলের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন। তৃণমূল অশান্তি করলে বচসা হয়। মারধরের ঘটনা ঘটেনি।
অমিত শাহর পর বীরভূমে জে পি নাড্ডা। ৯ জানুয়ারি বীরভূমে আসছেন বিজেপি সভাপতি। রাজ্যে এসে রোড শো করবেন জে পি নাড্ডা। বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে, খবর এএনআই সূত্রে।
বোলপুরে কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস পুনরুদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি হয় কংগ্রেস কর্মীদের। কংগ্রেসের দাবি, প্রাক্তন আইএনটিইউসি নেতা ফারুখ শেখ এই অফিসে বসতেন। তিনি বছর দেড়েক আগে তৃণমূলে যোগ দেওয়ায়, অফিসটি শাসকদল দখল করে নেয় বলে কংগ্রেসের অভিযোগ। এদিন ওই অফিস পুনরুদ্ধারে আসেন আইএনটিইউসি সদস্যরা। এনিয়ে তৃণমূলের সঙ্গে তাদের বচসা বাধে। তৃণমূলের পাল্টা দাবি, এটি পার্টি অফিস নয়। এলাকার শ্রমিকরা এখানে বসেন। পাশাপাশি, এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোনও অস্তিত্ব নেই বলে তৃণমূলের দাবি।