WB News Live Updates দলত্যাগ-বিরোধী আইনে কেন পদক্ষেপ নয়? শিশির অধিকারী, সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি
Local trains in West Bengal not start as of now. | তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 15 Jul 2021 09:31 PM

প্রেক্ষাপট
রুমা পাল ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে আরও ছাড়। বাজার-দোকান-শপিং মলে উঠল সময়বিধি। সোম থেকে শুক্রবার-সপ্তাহে ৫দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। আপাতত বন্ধই থাকছে...More
রুমা পাল ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে আরও ছাড়। বাজার-দোকান-শপিং মলে উঠল সময়বিধি। সোম থেকে শুক্রবার-সপ্তাহে ৫দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। সকাল ১০ টা থেকে দুপুর দুটোর বদলে, ব্যাঙ্কে কাজের সময় বাড়িয়ে করা হয়েছে তিনটে পর্যন্ত।রাজ্যে করোনার ভয়ঙ্কর দাপট কিছুটা কমেছে। কিন্তু কমেনি উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ অনিবার্য। এই পরিস্থিতিতে ৩০ জুলাই পর্যন্ত, রাজ্যে বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ। সপ্তাহে পাঁচদিন অর্ধেক যাত্রী নিয়ে চলবে মেট্রো।গতকাল নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুক্রবার থেকে সোম থেকে শুক্র, সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। পরিষেবা বন্ধ থাকবে শনি-রবিবার। মেট্রো রেল সূত্রে খবর, ১৬ জুলাই থেকে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালানো হবে। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৯২টি মেট্রো। এর মধ্যে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৬৫টি এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ৬৮টি মেট্রো। বাকি মেট্রোগুলি নিউ গড়িয়া থেকে যাবে দমদম পর্যন্ত। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। আগের মতোই শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।তবে রাজ্যে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। এখনই খুলছে না, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। আগের মতোই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসকারি বাস, ট্রাম, লোকাল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, অটো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ফেরি। নতুন বিজ্ঞপ্তিতে বাড়ানো হয়েছে ব্যাঙ্কের সময়সীমা। সকাল ১০ টা থেকে দুপুর দুটোর বদলে, ব্যাঙ্কে কাজের সময় বাড়িয়ে করা হয়েছে তিনটে পর্যন্ত। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন সরকারি দফতরে, ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালোনোর অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি ও কর্পোরেটের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে। শুক্রবার থেকে, দোকান-বাজার-শপিং মল, রেস্তোরাঁয় থাকছে না সময়বিধি। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল, রেস্তোরাঁ। আপাতত বন্ধ থাকছে সিনেমা হল, স্পা। সাধারণ মানুষের জন্য বন্ধ থাকছে সুইমিং পুল। তবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে সাঁতারুদের অনুশীলনের জন্য খোলা যাবে সুইমিং পুল। মর্নিং ওয়াক ও শরীরচর্চার জন্য সকাল ৬ টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। তবে পার্কে ঢুকতে হলে লাগবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪ টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে জিম। তবে, উপস্থিত থাকবে ৫০ শতাংশ। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন, বিউটি পার্লার। তবে, জিম ও পার্লার উভয় ক্ষেত্রেই কর্মীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ হওয়া আবশ্যিক। সমস্তরকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক জমায়েতে নিষেধজ্ঞা বহাল রয়েছে। আগের মতোই, ৫০জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। শ্রাদ্ধানুষ্ঠানে সর্বাধিক ২০ জনের অনুমতি। আগের নিয়ম মতোই, মতোই খোলা থাকছে পেট্রোল পাম্প, এলপিজি অফিস। হোম ডেলিভারিতেও রয়েছে অনুমতি।
WB News Live Updates: রাজ্যে আরও ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত
রাজ্যে আরও ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত।বোলপুর, রানাঘাট, বিষ্ণুপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ।সবুজ সঙ্কেত দিল রাজ্য স্বাস্থ্য দফতর।১৫০ সিটের আরও তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত ।চূড়ান্ত অনুমোদন দেবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন