বীরভূম: স্নানের ছবি দেখিয়ে প্রথম বর্ষের ছাত্রীকে ব্ল্যাকমেল এবং ধর্ষণ। অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে বীরভূমের রজতপুর গ্রামে। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি এই গ্রামে একটি বাড়ি নির্মাণের কাজ হচ্ছিল। অভিযোগ, সেসময় গ্রামের বাসিন্দা এক তরুণীর স্নানের ছবি মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে এক রাজমিস্ত্রি। সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ওই রাজমিস্ত্রি তরুণীকে ধর্ষণও করে বলে অভিযোগ। এই ঘটনা সহ্য করতে না পেরে শনিবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী। দগ্ধ অবস্থায় ওই তরুণী আপাতত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরিবারের তরফে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
