ঢাকা: উগ্র ভারত-বিদ্বেষী জামাত-জোটকে হারিয়ে বাংলাদেশে ক্ষমতায় BNP। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে ঐক্যের ডাক তারেক রহমানের । এদিন সাংবাদিক সম্মেলনে তারেক রহমান বলেন, 'আর যেন কোনও ফ্যাসিবাদী শক্তি মাথা তুলতে না পারে।'

Continues below advertisement

এদিন, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। তিনি বলেন, 'জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। ধর্ম, দল নির্বিশেষে সবার ওপরে উঠে কাজ করতে হবে। দেশের আইনশৃঙখলা রক্ষা করতে হবে, আইন সবার জন্য এক হবে', বাংলাদেশের মসনদে বসার আগে বার্তা খালেদা-পুত্রর। 

Continues below advertisement

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে ফোনেও কথা বলেন প্রধানমন্ত্রী।                                                      

কবে বাংলাদেশের তখতে বসছেন খালেদাপুত্র তারেক? সূত্রের খবর, সোম বা মঙ্গলবার। পরিবর্তনের ঢেউ গায়ে মেখে, নতুন সরকারকে স্বাগত জানানোর অপেক্ষায় বাংলাদেশ। শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক- প্রত্যাশা দেশবাসীর। বিপুল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন বিভিন্ন মহলের। ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন ৩৬ জন।                                                                                                    

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP-র চেয়ারম্যান তারেক রহমানকে, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি লিখেছেন, বাংলাদেশ আজ বিশ্ব পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।