বীরভূম: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বোলপুরের করিমপুর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বোমাবাজি হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িও। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ২ জন ভর্তি বোলপুর হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, বিদ্যুতের তার খোলাকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্য নজরুল মণ্ডল ও গ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা লোকমান খানের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন ২ তৃণমূল নেতা। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
