মুম্বই: মুম্বইয়ের LBS রোডে ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার!মেট্রোর নির্মীয়মান পিলার ভেঙে একজনের মৃত্যু, আহত ৪। মুম্বইয়ে আহতদের মধ্যে এক মহিলা এরাজ্যের বাসিন্দা। 

Continues below advertisement

এদিকে, মুম্বইয়ের মেট্রোর নির্মীয়মান পিলার-বিপত্তি, কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের। 'একদিকে ঝলমলে বন্দে ভারত ট্রেন উদ্বোধন.... অন্যদিকে মুম্বইয়ে ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার। বুলেট ট্রেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, মহাকাশ প্রযুক্তি নিয়ে আলোচনা করে ভারত। কিন্তু আসল পরীক্ষা হল কংক্রিটটি টিকে আছে কিনা। নাগরিকরা তাদের শহরগুলির মধ্য দিয়ে যাতায়াতের সময় নিরাপদ কিনা। ব্যস্ত প্রধানমন্ত্রী বলুন, এটি কি ঈশ্বরের কাজ নাকি প্রতারণার কাজ?' মুম্বইয়ে মেট্রোর পিলার ভেঙে পড়া নিয়ে বিজেপিকে আক্রমণে তৃণমূল। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শনিবার নির্মাণ কাজের সময় মেট্রোর পিলার ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।                        

Continues below advertisement

শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মাণ মেট্রো রেলের একটি পিলারের অংশ হঠাৎ ভেঙে অটোরিকশার উপর আছড়ে পড়ে। দুমড়েমুচড়ে যায় অটোটি। সরকারি সূত্রে জানা গিয়েছে, জনসন অ্যান্ড জনসনের কারখানার সামনে ব্যস্ত রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যেই রাস্তাজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়, থমকে যায় যান চলাচল। 

X-এর একটি পোস্টে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) লিখেছে, "মুম্বইয়ের মুলুন্ড এলাকায়, মেট্রো নির্মাণের একটি স্ল্যাব ধসে পড়ে, যার ফলে একজনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার মৃতদের উত্তরাধিকারীদের ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এবং আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।"