রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়ের মৃত্যু। ওমানের রাজধানী মাসকটে মৃত্যু ২ ভারতীয়ের, জানাল ভারতের বিদেশ মন্ত্রক। 

Continues below advertisement

আরও পড়ুন, 'যুবসাথী' নিয়ে বড় বার্তা ! নবান্নে প্রশাসনিক বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী ? 

Continues below advertisement

 ওমানের প্রশাসনিক আধিকারিকদের তরফে জানানো হয়েছে, "যারা ভারতীয় নাগরিক রয়েছেন...."

ওমানের রাজধানী মাসকটে দুই ভারতীয় রীতিমত আহত হয়েছেন, দুইজন মারা গিয়েছেন, একজন নিখোঁজ। এবং এটা বোঝা যাচ্ছে যে, ইরানের প্রতিবেশী দেশ, যেগুলির উপরে হামলা চালাবে না বলে একটা কথা বলা হয়েছিল, সেটা মুজতোবা খামেনেই ক্ষমতায় আসার পর, পরিষ্কার হয়ে গেছে, যে মধ্যপ্রাচ্যের যে ৮ টি দেশ, ইরান সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এবং যেখানে যেখানে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, সেই সমস্ত জায়গায় ইরান আক্রমণ চালিয়ে যাবে। এটা দ্বর্থহীন ভাষায় ইরানের সর্বোচ্চ নেতা মুজতোবা খামেনেই স্পষ্ট করে দিয়েছেন। বাস্তবেও দেখা যাচ্ছে, হামলা চলছে। এবং সবচেয়ে বড় কথা, দুই জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এবং আরও বেশ কয়েকজন জখম হয়েছেন, এটাও ওমান সূত্রে জানা গিয়েছে। ওমানের প্রশাসনিক আধিকারিকদের তরফে জানানো হয়েছে, যারা ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে চেষ্টা চলছে। ভারতের তরফেও এই সমস্ত দেশগুলির সঙ্গে যেমন কথা হয়েছে, ওমানের সঙ্গেও কথা হয়েছে। 

 ইরানকে আতঙ্ক আর ঘৃণার দেশ বলেও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প, পাল্টা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনেই 

পশ্চিম এশিয়ায় ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। আমেরিকার প্রেসিডেন্ট একদিকে দাবি করে আসছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতে গিয়েছেন তাঁরা। আবার সেই ডোনাল্ড ট্রাম্পই এখন বলছেন, যুদ্ধের তীব্রতা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। নিজের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ইরান এখন চরম মূল্য চোকাচ্ছে। ইরানকে আতঙ্ক আর ঘৃণার দেশ বলেও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ইরানের ৬ হাজার জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। ইরানের ৬০টির বেশি যুদ্ধজাহাজ ধ্বংস এবং ৯০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। পাল্টা হুমকিতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনেই জানিয়েছেন, এই যুদ্ধে তাঁর দেশ শহিদদের অবদান ভুলবে না, প্রত্যেক মৃত্যুর বদলা নেওয়া হবে। আমেরিকা-ইজরায়েল-ইরানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে ৩২ লক্ষ মানুষ ঘরহারা বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।