মেইন (আমেরিকা) : বিমানবন্দর থেকে উড়ানের সময়ই ভেঙে পড়ল মার্কিন বিমান। মেইনে বাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফের সময় ভেঙে পড়ে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০। স্থানীয় সময় রবিবার দুর্ঘটনাটি ঘটে। বিমানে ৮ জন ছিলেন বলে জানিয়েছে আমেরিকার ফেডালের অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তবে, তাঁদের কী পরিণতি হয়েছে জানা যায়নি। 

Continues below advertisement

FAA এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছে, "রবিবার স্থানীয় সময় পৌনে ৮টা নাগাদ  মেইনে বাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফের সময় ভেঙে পড়ে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০। FAA এবং NTSB এর তদন্ত করবে। এটা প্রাথমিক তথ্য এবং এর পরিবর্তন হতে পারে।"

আমেরিকায় এখন তীব্র তুষারঝড় চলছে। মেইনে বরফে সব জমে যাওয়ার মতো অবস্থা। এদিকে তুষারের জেরে দৃশ্যমানতাও কম। এই আবহে ঘটে দুর্গটনা। ঘটনার পর পরই সংশ্লিষ্ট বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

Continues below advertisement

দিনকয়েক আগে মাঝ আকাশে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ইন্দোনেশিয়ার বিমান। যাত্রীসমেতই বিমানটি নিখোঁজ হয়ে যায়। অন্তর্দেশীয় বিমানটি ইয়োগাকার্তা থেকে মাকাসারা যাচ্ছিল। সেই সময় পার্বত্য অঞ্চলে বিমানটি নিখোঁজ হয়ে যায়। সেটির খোঁজ পেতে তল্লাশি অভিযান শুরু হয়। তবে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ চোখে পড়ে বলে খবর। তাই বিমানটি সেখানে ভেঙে পডেছে বলে আশঙ্কা করা হয়। ATR 42-500 টার্বোটপ বিমানটির পরিচালনা করে Indonesia Air Transport. ইয়োগাকার্তা থেকে সেটি দক্ষিণ সুলাওয়েইসির রাজধানী মাকাসারা যাচ্ছিল। দেশের পরিবহণ মন্ত্রকের মুখপাত্র Endah Purnama Sari জানান,  বিমানে সওয়ার ছিলেন ১১ জন যাত্রী। শনিবার দুপুর ১টা বেজে ১৭ মিনিটে শেষ বার মারোস জেলার উপর, বুলুসারাউং ন্যাশনাল পার্কের কাছে বিমানটির অবস্থান জানা গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মাকাসারা বিমানবন্দরে নামার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে রুট নিয়ে নির্দেশিকাও যায় বিমানটির কাছে। তার পরই রেডার থেকে নিখোঁজ হয়ে যায় বিমানটি। (Plane Crash News)

Flightradar24 জানায়, ATR 42-500 বিমানটি ইন্দোনেশিয়া সরকারের সামুদ্রিক ও মৎস্যবিভাগই ব্যবহার করত। সাগরের উপর, বেশ নীচ দিয়েই উড়ে যাচ্ছিল বিমানটি। হঠাৎ পার্বত্য এলাকায় পৌঁছনোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে আসে, যেখানে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ দেখা যায়। তাই বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হয়। মাউন্ট বুলু শৃঙ্গের কাছে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে খবর ছড়ায়।