ওয়াশিংটন : দীর্ঘ সংঘাতের অবসান। নতুন বাণিজ্য চুক্তিতে ভারতের উপর থেকে শুল্ক কমাল আমেরিকা। যাকে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা কমানোর সঙ্গে জুড়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। এতদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে যাচ্ছিলেন যে, ভারত রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে, সেই টাকায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিন প্রশাসন। যার জেরে ভারতের উপর শুল্ক বৃদ্ধি করেছিলেন ট্রাম্প। দীর্ঘ টানাপোড়েনের পর অবশ্য সেই শুল্ক হার ১৮ শতাংশে কমে এসেছে।

Continues below advertisement

এনিয়ে এক্স হ্যান্ডেল পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করেছেন গ্রাহাম। তাঁর কথায়, রাশিয়ার এনার্জি ক্রেতাদের উপর অর্থনৈতিক চাপের প্রভাব পড়তে শুরু করেছে। এ প্রসঙ্গে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির কথা তুলে ধরে তিনি বলেন, ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে। গ্রাহামের এক্স, "অসাধারণ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমার মনে হয়, এই যুদ্ধের অবসান ঘটাতে আপনার বার্তা -- পুতিনের গ্রাহকদের যারা তাঁর যুদ্ধযন্ত্রকে সমর্থন করে তাদের নিয়ে ভাবনা-চিন্তা করতে হবে -- কাজ করছে। তাদের আচরণের মাধ্যমে, ভারত এই হ্রাসের চেয়েও বেশি কিছু অর্জন করেছে। আমি আশা করছি যে, রাশিয়ান তেল কিনছে এমন অন্যান্য বৃহৎ দেশগুলি ভারতের পথ অনুসরণ করবে। পুতিন তখনই আলোচনার টেবিলে আসবেন যখন যন্ত্রণা বেশি হবে। আমরা এখনও সেখানে পৌঁছাইনি, কিন্তু ভারতের পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমরা আরও কাছে চলে যাচ্ছি। ইউক্রেনে রক্তপাত এখনই বন্ধ করুন।"

নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপেই কেটেছে জট। ভারত আমেরিকার বাণিজ্য় চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। সোশাল মিডিয়ায় একথা জানান আমেরিকার প্রেসিডেন্ট। এও জানান, নরেন্দ্র মোদি রাজি হয়েছেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে, আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে ! সম্পর্কের নতুন দরজা খুলে যাওয়ায়, আমেরিকার প্রেসিডেন্টকে ধন্য়বাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও।

Continues below advertisement

দেওয়া-নেওয়ার মধ্য়ে দিয়েই বাণিজ্য় চুক্তিতে রাজি হয়েছে ভারত-আমেরিকা এবং সেজন্য় ভারত নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলেও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। এনিয়ে দুই দেশের মধ্য়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে দু'দেশ। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদিকে খুব ভাল বন্ধু বলে জানিয়ে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের যে অবস্থানে তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন, সেই অবস্থান থেকে ভারত সরে এসেছে। অর্থাৎ, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে! দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল কিনছিল ভারত। বেশ কম দামেই তেল পাচ্ছিল নয়াদিল্লি। কিন্তু, ট্রাম্প বারবার দাবি জানাচ্ছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। এই শর্ত আরোপের জন্য় ভারতের ওপর বিপুল শুল্কও চাপিয়েছিলেন তিনি। লাগাতার চাপ দিচ্ছিলেন। অবশেষে মোদি সরকার সেই শর্ত মানতে রাজি হয়ে গেছে বলে সোশাল মিডিয়ায় দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারত আর রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কিনবে না।

"