উত্তরাখণ্ড : দালের মেহেন্দির পারফরম্যান্সের সময় স্টেজেই শুরু হল সমস্যা। গায়ক যখন গান গাইছিলেন তখন স্টেজে উঠে যান বিধায়ক। সরাসরি দালের মেহেন্দিকে গান গাইতে বারণ করেন তিনি। বলেন, 'আপনি মদ খেয়ে গান গাইছেন। নবরাত্রির সনুষ্ঠানে এসব চলবে না।' এই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের একটি মেলায়। সেখানেই গান গাইতে গিয়েছিলেন দালের মেহেন্দি। যাঁর মন্তব্যের পর বিতর্ক শুরু হয়েছে তিনি উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল। স্টেজে উঠে সরাসরি গায়ককে অনুষ্ঠান বন্ধ করতে বলেন তিনি। জনপ্রিয় পঞ্জাবি গায়ক দালের মেহেন্দি উত্তরাখণ্ডের তেহরি জেলার কুঞ্জাপুরি মেলায় গান গাইতে গিয়েছিলেন। সেখানেই ঘটেছে এই বিপত্তি। জানা গিয়েছে, ওই সুবোধ উনিয়াল আবার নরেন্দ্রনগর এলাকার বিধায়ক। 

Continues below advertisement

অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি 

কী ঘটেছে উত্তরাখণ্ডের ওই মেলায় যেখানে গান গাইতে গিয়েছিলেন দালের মেহেন্দি 

Continues below advertisement

নবরাত্রি পালন চলছে দেশের সর্বত্র। সেই সূত্রেই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দালের মেহেন্দিরও। উত্তরাখণ্ডের একটি মেলা যা নবরাত্রি উপলক্ষ্যেই আয়োজিত হয়েছিল, সেখানেই গান গাইতে গিয়েছিলেন এই পঞ্জাবি গায়ক। দালের মেহেন্দির গান চলাকালীন হঠাৎইস টেজে উঠে পড়েন সুবোধ উনিয়াল। গায়কের উদ্দেশে তিনি বলেন যে, 'নবরাত্রির অনুষ্ঠান। দুর্গা মায়ের পুজো। সেখানে আপনি মদ খেয়ে গান গাইছেন। এটা ঠিক নয়।' মঞ্চে উঠে একদম দালের মেহেন্দির পাশে দাঁড়িয়েই এই কথাগুলি বলেছেন বিধায়ক। তিনি আরও বলেছেন যে, এই কুঞ্জাপুরি মেলার যথেষ্ট ধর্মীয় গুরুত্ব রয়েছে। ওই এলাকায় এটি নিঃসন্দেহে সাংস্কৃতিক জমায়েতের একটি পরিচিত জায়গা। ফলে এর আলাদা মাহাত্ম্য রয়েছে। সেখানে গান গাইতে এলে উচিত ওই জায়গায় সম্মান করা। তার পাশাপাশি উৎসবের উপযুক্ত নিয়ম-নীতি মেনে পারফর্ম করা। 

'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী 

সুবোধ উনিয়ালের কথায়, 'আমরা আপনাকে ডেকেছিলাম যাতে মানুষ আনন্দ পায়, বিনোদন পায়। কিন্তু আপনি আমাদের বোকা মানিয়েছেন। এটা একেবারেই ভুল। আপনি জনপ্রিয় শিল্পী। আপনার নামডাক রয়েছে। আমরা আপনাকে শ্রদ্ধা করি। আর সিএ জন্যই আপনাকে ডাকা হয়েছিল। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সেখানে দেখা গিয়েছে সুবোধ উনিয়ল স্টেজে উঠে দালের মেহেন্দির পাশে দাঁড়িয়ে গায়ককে বলছেন, 'আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে স্টেজ থেকে নেমে যান।'