Iran-Israel War News Live Updates: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া, হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল
US-Israel Iran War News Live Updates: নয় নয় করে পঞ্চম দিনে পড়ল আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ
ABP AnandaLast Updated: 04 Mar 2026 11:38 PM

প্রেক্ষাপট
কলকাতা: অতর্কিতে হামলা থেকে একেবারে যুদ্ধের পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় পুরোদস্তুর যুদ্ধ নেমে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। সেই আবহেই ইরানের বিরুদ্ধে প্রহারের তীব্রতা বোঝাল আমেরিকা। জানাল, ইরানের বুকে...More
কলকাতা: অতর্কিতে হামলা থেকে একেবারে যুদ্ধের পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় পুরোদস্তুর যুদ্ধ নেমে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। সেই আবহেই ইরানের বিরুদ্ধে প্রহারের তীব্রতা বোঝাল আমেরিকা। জানাল, ইরানের বুকে প্রায় ২০০০ লক্ষ্য়ে আঘাত হেনেছে তারা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। (US-Iran War)। আমেরিকার সেনার সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের বুকে প্রায় ২০০০ লক্ষ্যে আঘাত হেনেছে আমেরিকা। সাগের ডুবিয়ে দেওয়া হয়েছে ইরানের ১৭টি জাহাজ, যার মধ্যে রয়েছে সাবমেরিনও। অ্যাডমিরাল ব্র্য়াড কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকার ৫০ হাজারের বেশি বাহিনী, ২০০টি যুদ্ধবিমান, দু’টি বিমান পরিবহণকারী যান এবং বোমারু বিমান। (US-Israel Attack Iran)।নয় নয় করে পঞ্চম দিনে পড়ল আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ। হামলা, পাল্টা হামলায় জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। ইরানের বুকে প্রায় ২০০০ হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকার। সাবমেরিন-সহ ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানও। চারদিনের যুদ্ধে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় কত সম্পত্তিহানি হয়েছে আমেরিকার, কত টাকার ক্ষতি হয়েছে, তা নিয়ে যে তথ্য সামনে এসেছে, তা চমকে ওঠার মতো। (US-Iran War)। জানা গিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রথম ২৪ ঘণ্টাতেই ৭৭৯ মিলিয়ন ডলার খরচ হয় আমেরিকার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ হাজার ৯০০ কোটি টাকা। Center for New American Security জানিয়েছে, শুধুমাত্র যুদ্ধবিমান বহনকারী জাহাজ সক্রিয় রাখতেই দৈনিক ৬.৫ মিলিয়ন ডলার খরচ হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। পশ্চিম এশিয়ায় দু’টি ক্যারিয়ার মোতায়েন রয়েছে আমেরিকার। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালাতে নামানো হয় বিমান, জাহাজ। সব মিলিয়ে যুদ্ধ শুরুর আগেই খরচ হয় ৫ হাজার ৫৫৬ কোটি টাকা। (US War Spending)।ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'যুদ্ধ-নীতি' দেশেই সমালোচনার মুখে পড়ল। ইরানে যেভাবে আমেরিকা যুদ্ধ চালাচ্ছে তার কড়া সমালোচনা করলেন ডেমোক্রেটিক সেনেটররা। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকরা যুদ্ধ সংক্রান্ত বিষয়ে তথ্য দেন সেনেটরদের। তারপরেই এ বিষয়ে ডেমোক্রেটিক সেনেটরদের তরফে অভিযোগ তোলা হয়, যুদ্ধ নিয়ে পরিষ্কার কোনও কৌশল নেই হোয়াইট হাউসের এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই আমেরিকাকে দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেনেটর ক্রিস ভ্যান হোলেন এক্স হ্যান্ডেলে এক পোস্টে দাবি করেছেন, ইরান যুদ্ধ নিয়ে রুদ্ধ দ্বার অধিবেশনেও যথার্থ ব্যাখ্যা পাননি জনপ্রতিনিধিরা।
War News Update: আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে মুখ খুলেছে চিন এবং রাশিয়া
মধ্য় প্রাচ্য়ের যুদ্ধ ঘিরে তৈরি হচ্ছে নানা আশঙ্কার মেঘ। এই আবহে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে মুখ খুলেছে চিন এবং রাশিয়া। চিনা বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সে দেশের বিদেশমন্ত্রী ইজরায়েলের বিদেশমন্ত্রীকে ফোন করে বলেছেন, যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে, সেনা আগ্রাসন থামানো হোক।