ডেবরা:বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। জোর কদমে চলছে ভোট প্রচার। শুক্রবার, বঙ্গ নির্বাচকে মাথায় রেখে মোট ১৫ প্রতিশ্রুতিযুক্ত সঙ্কল্পপত্র প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর জনসভা করেন ডেবরাতে। আর এই জনসভা থেকে 'একাধিক বিয়ে' করা নিয়ে বড় বার্তা দিয়ে গেলেন তিনি। 

Continues below advertisement

আসামের নির্বাচনী প্রচারে গিয়েও 'বিয়ে' নিয়ে একই কথা বলেছিলেন অমিত শাহ। শুক্রবার ডেবরার জনসভা থেকে তিনি বলেন, '' বিজেপির সরকার গঠিত হলেই আমরা UCC (Uniform Civil Code) নিয়ে আসব। পুরো বাংলায় কাউকে ৪ টে বিয়ে করার ছাড়পত্র দেওয়া হবে না।'' অমিত শাহের এই মন্তব্যের পর শোরগোল পরে যায় বাংলায়। বিয়ে নিয়ে কেন এমন মন্তব্য? Uniform Civil Code কী? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। 

উল্লেখ্য, দেশের মধ্য়ে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালু হয়েছে। এখন প্রশ্ন, তবে কি পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে এই সিভিল কোড? এই বিধি চালু হলে কী হবে? চলুন জেনে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

Continues below advertisement

এই আইন চালু হলে কী হবে?অভিন্ন দেওয়ানি বিধি আইন দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। এটি চালু হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ-ইন রিলেশন ও দত্তক সহ অন্যান্য ক্ষেত্রে আইন সবার জন্য একই হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এই আইনে ছেলে ও মেয়েদের বিয়ের বয়স একই হবে। বহুবিবাহ ও হালালা বিয়ে একেবারে নিষিদ্ধ হবে। 

কোন ধর্মের উপর কী কী প্রভাব পড়বে? 

বর্তমানে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। কিন্তু UCC এই সব ভিন্ন আইন বাতিল করে সবার জন্য সমান আইন চালু করবে। এতে বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং ভরণপোষণ করার ক্ষেত্রে নিয়ম সবার ক্ষেত্রে এক হবে। লিভ ইন-এর ক্ষেত্রে অনুমতি নিয়ে থাকতে হবে। নারীরা সম্পত্তিতে সমান অধিকার পাবে। কোনও অ-উপজাতি যদি কোনও উপজাতি মেয়েকে বিয়ে করে, সেক্ষেত্রেও তাঁর পরবর্তী প্রজন্মের নারী জমির অধিকার পাবেন। আবার, যে সব ধর্মে বহু বিবাহের প্রচলন আছে, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে এই বহুবিবাহের মতো প্রথা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি কোনও ভাবেই একাধিক বিয়ে করতে পারবেন না। অমিত শাহ বাংলার ক্ষেত্রেও এই নিয়ম চালু করার কথা জনসভা থেকে বলেছেন।