News Live Updates : বিধানসভার অধিবেশন এখন থেকে লাইভ স্ট্রিমিং, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে একলাফে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ল ৩ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম বাড়ল ৩ টাকা ১১ পয়সা। মূল্যবৃদ্ধির আশঙ্কা।

Advertisement

ABP AnandaLast Updated: 15 May 2026 02:14 PM

প্রেক্ষাপট

বাড়ল দুধের দাম। মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল লিটার প্রতি ২ টাকা করে। দাম বেড়েছে আমূলের দুধেরও। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে বর্ধিত মূল্য। পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে আশঙ্কাই সত্যি হল। দেশজুড়ে...More

WB News Live : এবার তৃণমূলে রুষ্ট কাকলি ঘোষ দস্তিদার? করলেন বিস্ফোরক পোস্ট

তৃণমূলের অন্দরে যে ক্ষোভের স্রোত বইতে শুরু করেছে, তা ক্রমেই বিশাল আকার নিচ্ছে। কুণাল ঘোষের পর এবার কাকলি ঘোষ দস্তিদার ক্ষোভ উগরে দিলেন সোশাল মিডিয়ায়। ফেসবুকে তিনি লিখেছেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম। কিন্তু কেন এই ক্ষোভ? বৃহস্পতিবার কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে,লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামরপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। 
দলের এই সিদ্ধান্তেই কি রুষ্ট কাকলি ঘোষ দস্তিদার? সেই কারণেই কি সোশাল মিডিয়ায় এই পোস্ট? তুঙ্গে জল্পনা।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.