Farooq Abdulla: জম্মুতে একটি বিয়েবাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ওই বিয়েবাড়িতেই খুব কাছ থেকে গুলি চলে ফারুক আবদুল্লার উপর। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। ফারুক আবদুল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ডোদের সাহায্যে আততায়ীকে সঙ্গে সঙ্গেই পাকড়াও করাও সম্ভব হয়েছে। কিন্তু জেড প্লাস ক্যাটেগরির এনএসসি কমান্ডোদের কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কীভাবে ফারুক আবদুল্লার অত কাছাকাছি পৌঁছলেন আততায়ী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র ওমর আবদুল্লা। 

Continues below advertisement

এক্স মাধ্যমে পোস্ট করে ওমর আবদুল্লা লিখেছেন, 'অল্পের জন্য বেঁচে গিয়েছেন আমার বাবা। বিস্তারিত তথ্য এখনও স্পষ্টভাবে পাওয়া যায়নি। তবে যেটা জানা গিয়েছে যে, গুলি ভর্তি পিস্তল নিয়ে একজন খুব কাছ থেকে বাবার উপর গুলি চালাতে সক্ষম হয়েছিল। কাছাকাছি থাকা নিরাপত্তারক্ষীদের জন্যই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং হত্যার পরিকল্পনা ভেস্তে গিয়েছে। উত্তরের থেকে অনেক বেশি প্রশ্ন রয়েছে। কিন্তু কীভাবে একজন জেড প্লাস এনএসজি নিরাপত্তা বেষ্টনী পার করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত কাছাকাছি পৌঁছে গেল তা স্পষ্ট নয়।' 

Continues below advertisement

বিয়ের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। জম্মুতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে টার্গেট হন ন্যাশনাল কনফারেন্স নেতা। জানা গিয়েছে, জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় রয়্যাল পার্কে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌবেও। দু'জনই নিরাপদে আছেন, জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। কমল সিং জামওয়াল নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মত্ত ছিলেন, প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের।