দিল্লি: ককরোচ জনতা পার্টির ডাকে 'যন্তরমন্তর চলো' কর্মসূচিতে বিক্ষোভের ঝাঁঝ বাড়ছে। ভোট চুরির অভিযোগে তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ৷ আম আদমি পার্টি, বামেরা এবং মমতা ব্যানার্জীর দল এই বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছে। CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠী। ইউটিউবার ধ্রুব রাঠীকে গুরগাঁওয়ের বাড়ি থেকে আটক করা হয়। সূত্রের খবর, শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে বাড়ি থেকে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে। জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিতেই রাঠী দিল্লিতে এসেছিলেন। সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের কর্তারা ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারের বাড়িতে হঠাৎ হানা দেয়। তারপর তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন।  এই মুহূর্তে দিল্লি পৌঁছে গিয়েছেন CJP-র প্রতিষ্ঠাতা। দিল্লির বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের আটক করছে পুলিশ। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, রাঠী আন্দোলন শুরুর আগে রাজধানীতে নিরাপত্তা ও পরিবহন বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে মেট্রো স্টেশন বন্ধের পরিকল্পনা, ট্রেন বাতিল এবং মধ্য দিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা। তিনি বলেছেন, “কেমন আছেন বন্ধুরা? আমি দিল্লিতে এসে গেছি। আর দেখলাম আমাদের প্রধানমন্ত্রী এখানে কী ব্যবস্থা করেছেন। ৫০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বাস চলাচল বাতিল করা হয়েছে। আর আমাদের প্রতিবাদের কারণে তারা প্রায় দিল্লিকে অবরুদ্ধ করে ফেলছে”।

Continues below advertisement

কী কী ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ ?

CJP-এর আন্দোলন ঠেকাতে একাধিক ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট। জারি করা হয়েছে ১৬৩ ধারা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। মোতায়েন করা হয়েছে ২৩ হাজারেরও বেশি পুলিশকর্মী ও আধাসামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেল স্টেশন, বাস টার্মিনাল এবং অন্যান্য সংবেদনশীল জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা, অনলাইনে হবে ক্লাস। দুপুর পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে ঢুকবে না কোনও ট্রেন। দিল্লিজুড়ে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ। ১০ই অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে ৭৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ১৭৯টি লোকাল ট্রেনসহ মোট ২৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। নয়াদিল্লি জেলার সংবেদনশীল স্থানগুলিতে অডিও এবং ভিডিও ক্ষমতাসম্পন্ন ৩০০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ও তার উপরের পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। ঘটনাপ্রবাহ এবং পুলিশের তৎপরতা রিয়েল টাইমে রেকর্ড করার জন্য প্রায় ১০০ জন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারকে নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Continues below advertisement