নয়াদিল্লি: মানুষের তুলনায় শ্রবণশক্তি এমনিতেই ঢের বেশি। তার উপর দু’টির পরিবর্তে, একই শরীরে কানের সংখ্যা চার। চার কান বিশিষ্ট বিড়ালকে ঘিরে তাই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিড়ালটিকে যদি কেউ দত্তক নিতে চান, তার জন্য আবেদন জানিয়েছেন পোষ্যের বর্তমান অভিভাবক। (Four Eared Cat)

Continues below advertisement

আমেরিকার অ্যালাবামার বাসিন্দা স্টেফানি ব্রাউনের জিম্মাতেই বর্তমানে রয়েছে চার কান বিশিষ্ট বিড়ালটি, যার নাম Dobby। বিরল জিন-গত পরিবর্তনের জেরেই চারটি কান তার। প্রায় ১০ লক্ষে এমন একটি বিড়ালই পাওয়া যায়। বিড়ালটির ছবি সামনে আসার পর কার্যতই কাড়াকাড়ি শুরু হয়েছে চারিদিকে। (Viral Video)

ছোট্ট গোটানো লেজ রয়েছে Dobby-র। সমস্যা বলতে একটিই, Severe Underbite, অর্থাৎ নীচের চোয়ালটি উপরের তুলনায় বড়। মুখ বন্ধ করলে নীচের পাটির দাঁত বেরিয়ে থাকে। মুখের আকার ঠিক করতে অস্ত্রোপচারও হবে বিড়ালটির। এর পর দত্তক নেওয়া যেতে পারে তাকে। স্টেফানি জানিয়েছেন, পোষ্যটিকে যিনি পাবেন, তিনি ভাগ্যবান। 

Continues below advertisement

]

স্টেফানি বলেন, “শিশু রয়েছে এমন বাড়িতে যাক ও। ও ছোটদের খুব ভালবাসে। বিড়ালদের ক্ষেত্রে এমনটা দেখা যায় বা সচরাচর। প্রাপ্তবয়স্কদের তুলনায় ছোটদের সঙ্গে বেশি স্বচ্ছন্দ বোধ করে। তাই বাড়িতে শিশু থাকলে ভাল।”

একটু অন্য রকমের, বিরল প্রকৃতির পোষ্যই পছন্দ স্টেফানির। তাঁর কথায়, “ভিন্নতার আলাদা সৌন্দর্য রয়েছে। সব ভিন্নতাকে আপন করে নেওয়া, বোঝাপড়া তৈরি হওয়া অত্যন্ত জরুরি। মানুষের মতো প্রত্যেক প্রাণী, প্রত্যেক পশুর ব্যক্তিত্ব আলাদা, আকার আলাদা, আকৃতি আলাদা।”

আরও একটি পোষ্য রয়েছে স্টেফানির, যার নাম ফিবি। ওই বিড়ালটিও একেবারে আলাদা। তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, রয়েছে সেরিবেলার হাইপোপ্লেসিয়া। ফিবি ফেসবুক পেজও রেয়েছে। সেখানে ছবি রয়েছে Dobby-র।

Dobby-কে পেতে ইতিমধ্যেই অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। সমস্ত আবেদন খতিয়ে দেখছেন স্টেফানি। তাঁর কাছ থেকে আরও পোষ্য দস্সত নেওয়ার সুযোগ রয়েছে। অস্ত্রোপচারে প্রায় ৩০০০ ডলার খরচ হবে। সেই মতো অর্থসাহায্য় চাইছেন স্টেফানি। অস্ত্রোপচার হয়ে গেলেও অন্যের হাতে তুলে দেওয়া হবে Dobby-কে।

স্টেফানি জানিয়েছেন, ফেসবুকে প্রথম Dobby-কে দেখেন তিনি। আগে যে বাড়িতে ছিল Dobby, সেই বাড়ির অন্য পোষ্য়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। জিনের বিরল চরিত্রবদল থেকেই দুই দিকে একজোড়া করে, চারটি কান রয়েছে বিড়ালটির। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে Dobby.