Janmashtami 2022: ঠিক কোন সময় পুজোর জন্য শুভ? কী খাবেন না?

abp ananda   |  18 Aug 2022 11:15 AM (IST)
Janmashtami 2022: ঠিক কোন সময় পুজোর জন্য শুভ? কী খাবেন না?

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1

হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী। ভারতজুড়ে এই উৎসব পালিত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই উৎসব হয়। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে পুজো করা হয় শ্রীকৃষ্ণকে।

2

প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী বিষ্ণুর এখনও পর্যন্ত যা অবতার এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব এবং পছন্দের অবতার শ্রীকৃষ্ণ। মহাভারত থেকে গীতা-সবেতেই যাঁর আখ্যান রয়েছে।

3

দৃক পঞ্চাঙ্গ অনুসারে ইংরেজি বছরের ২০২২ সাল ভগবান শ্রীকৃষ্ণের ৫, ২৪৯তম জন্মদিবস। এই বছরে ১৮ অগাস্ট থেকে ১৯ অগাস্ট কৃষ্ণ জন্মতিথি উদযাপন করা হবে।

4

ধর্মবিশ্বাস অনুযায়ী মধ্য়রাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। এই বছর নিশীথ পুজোর সময় ১৯ অগাস্টের রাত ১২টা বেজে ৩ মিনিট থেকে রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত।

5

দৃক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্টে রাত ৯টা বেজে ২০ মিনিট থেকে এবং ১৯ অগাস্টের রাত ১০টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলছে। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে ২০ অগাস্ট শুরুর সময়, রাত ১টা বেজে ৫৩ মিনিটে এবং শেষ হচ্ছে ২১ অগাস্টে বিকেল ৪টা ৪০ মিনিটে।

6

যাঁরা উপোস করবেন তাঁরা জন্মাষ্টমীর আগেই খাবেন, উপোসের দিন সারাদিন উপোস করে পরেরদিন যখন অষ্টমী তিথি এবং রোহিনী নক্ষত্রের সময় শেষ হয়ে যাবে তখনই উপোস ভাঙতে পারবেন।

7

উপোসের সময় কোনও শস্যদানা জাতীয় খাবার খাওয়া যাবে না। একাদশী উপোসের নিয়ম জন্মাষ্টমীর উপোসেও মানতে হবে।

8

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবসের সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে দহি-হান্ডি বা দই-হাঁড়ি উৎসব। কৃষ্ণভক্তরা এই প্রথা পালন করে আসছেন। বিশেষ করে কৃষ্ণ জন্মাষ্টমীতে বিপুল উৎসাহের সঙ্গে ভারতে এবং বিশ্বেরও নানা জায়গায় এই উৎসব পালন করা হয়।

9

এটি আদতে একটি প্রতিযোগিতার মতো। যেখানে বেশ খানিকটা উঁচুতে দই বা মাখন বা ঘি ভর্তি একটি মাটির হাঁড়ি ঝোলানো থাকে। ভক্তরা একে অপরের দাঁড়িয়ে একটি পিরামিড মতো তৈরি করে। তারপর একেবারে উঁচুতে উঠে ওই হাঁড়ি ভাঙতে হয়। বিভিন্ন দলের মধ্যে এই প্রতিযোগিতা হয়।

10

লোকবিশ্বাসে বলা হয় কৃষ্ণ তাঁর সঙ্গীদের নিয়ে এই পদ্ধতিতেই মাখন নিয়ে খেতেন। সেই ভাবেই তাঁর ভক্তরা একই কাজ করে এই দিনটি উদযাপন করে। ছবি সূত্র: PTI/Getty/Pexels

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Janmashtami 2022: ঠিক কোন সময় পুজোর জন্য শুভ? কী খাবেন না?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন