Daily Astrology: হাতে আসবে টাকা, মিটবে বিবাদ; কার ভাগ্য খুলবে শুক্রবার?
Horoscope Tomorrow: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।

ফাইল ছবি
1/12
মেষ রাশি- সুখবর পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটবে। বিপদে স্ত্রীর পাশে দাঁড়ান। এছাড়াও সন্তানদের কেরিয়ারে সমস্যার সময় পাশে থাকতে হবে। কোনও বড় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। কথা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে।
2/12
বৃষ রাশি- জীবনের সেরা দিন হবে। বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারের দিক পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যের জন্য দিনটি ভাল হবে। স্ত্রীর সঙ্গে কোথাও যেতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
3/12
মিথুন রাশি- কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে প্রচেষ্টার ফল পাবেন। বড় সাফল্য আসতে পারে। মন খুশি থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আগামীকাল হঠাৎ আর্থিক লাভ পাবেন। নেমা দেখতে যেতে পারেন। অফিসের কাজ শেষে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা।
4/12
কর্কট রাশি- বাড়িতে অনুকূল পরিবেশ থাকবে। আধ্যাত্মিকাতা দিকে ঝোঁক বাড়বে। সাহিত্যের বিষয়ে ঝোঁক বাড়বে। পড়াশোনার পরিকল্পনা পরিবর্তন করতে পারেন। স্ত্রীকে খুশি করতে উপহার দিন।সম্পর্কে আরও মধুরতা আনবে। গবেষণা সংক্রান্ত বিষয়ে ভাল ফল পাবেন।
5/12
সিংহ রাশি- পরিবার এবং কেরিয়ার ভারসাম্য বজায় রাখা সহজ হবে। বিভ্রান্তির পরিবেশ দূর হবে। অতীতে নেওয়া কোনও সিদ্ধান্ত থেকে ভাল ফল পাবেন। স্ত্রীর সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
6/12
কন্যা রাশি- আপনার জন্য বিশেষ হবে। আত্মবিশ্বাস হারাবেন না। হতাশা কাটিয়ে উঠতে পারবেন। সাফল্য অর্জন করার পথ সহজ হবে। হাতে আসবে টাকা। নবদম্পতিদের জন্য ভাল সময়। সম্পর্ককে গুরুত্ব দিতে হবে।
7/12
তুলা রাশি- নতুন কোনও কাজ শুরু করতে পারেন। কাজের প্রস্তুতি কাল থেকেই নিতে পারেন। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। উচ্চ শিক্ষায় আগ্রহ বাড়বে। আচরণে পরিবর্তন আনতে হবে। অফিসে প্রশংসা পাবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রাখতে হবে।
8/12
বৃশ্চিক রাশি- অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রে ভাল দিন। পুরনো কোনও বিষয়ে বিভ্রান্ত ছড়াবেন না। গুরুত্বপূর্ণ কাজে বন্ধুর সাহায্য নিতে পারেন। অফিসের কাজে চ্যালেঞ্জ আসবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে।
9/12
ধনু রাশি- ব্যবসায় লাভজনক দিন। ভাল চাকরির প্রস্তাব পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য ভাল দিন। চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের ক্ষেত্রে আপস করবেন না। গৃহস্থালির কাজকর্ম সামলানোর জন্য ভাল দিন। পারিবারিক জীবনে সুখ থাকবে।
10/12
মকর রাশি- অর্থনৈতিক অবস্থা আগামীকাল ভাল থাকবে। সহজেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। কাউকে সাহায্য করতে পারবেন। অতীতের বড় ভুল বুঝতে পারবেন এবং তা থেকে শিক্ষা নেবেন। কোনও অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেন না। পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে।
11/12
কুম্ভ রাশি- পরিবারের কোনও সদস্য দুর্দান্ত সাফল্য পাবেন। বাড়িতেও পার্টি হবে। পদোন্নতি পাবেন। আগামীকাল অযথা খরচ এড়িয়ে চলুন। ব্যবসায় ভাল লাভ পাবেন। সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে।
12/12
মীন রাশি- আনন্দে ভরপুর থাকবে দিন। পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে চলেছেন। অফিসের কাজের জন্য অনুকূল দিন। আর্থিক সমস্যা মিটবে।
Published at : 24 Apr 2025 08:01 PM (IST)