Vastu Tips : পদে পদে সমস্যায় পড়ছেন ? এই প্রতিকারে মিলতে পারে সমাধান !

ABP Ananda   |  05 Feb 2023 07:37 PM (IST)
Vastu Tips : পদে পদে সমস্যায় পড়ছেন ? এই প্রতিকারে মিলতে পারে সমাধান !

প্রতীকী ছবি

1

বাড়িতে যেসব জিনিস থাকে তাতে ইতিবাচক ও নেতিবাচক শক্তি রয়েছে। বাস্তুশাস্ত্রে শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এর দ্বারা প্রভাবিত হয় পরিবারের সদস্যরা।

2

অনেক সময় দেখা যায় হাজারো প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য মিলছে না। কাজে বারবার বাধা আসছে। এই পরিস্থিতিতে বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ টিপস সাহায্য করতে পারে।

3

বাস্তু অনুসারে, শোওয়ার সময় বালিশের নীচে এমন কিছু জিনিস রাখা যেতে পারে যার মাধ্যমে ঘরে সুখ-সমৃদ্ধি আসতে পারে।

4

মঙ্গলবার রাতে একটি সবুজ রঙের কাপড়ে মুগ ডাল বেঁধে বালিশের নীচে রেখে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে ওঠার পর কোনও মেয়েকে তা দিন বা মন্দিরে দেবী দুর্গার পায়ের কাছে রাখুন।

5

এতে করে বুধের অশুভ প্রভাব দূর হতে পারে এবং কর্মজীবনে উন্নতি হবে। এই প্রতিকারের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্কও মধুর হয়।

6

আপনার সময় ভাল না গেলে বা রাতে দুঃস্বপ্ন দেখলে বালিশের নীচে লোহার গোলাকার বস্তু রাখুন। যদি লোহা পাওয়া না যায়, পরিবর্তে একটি লোহার চাবি বা ছোট কাঁচি রাখতে পারেন।

7

এটি রাহু, কেতুর খারাপ প্রভাব দূর করে এবং জীবন থেকে নেতিবাচকতা দূর করে।

8

বাস্তু মতে, ঘুমানোর সময় বালিশের নীচে গীতা রাখা খুবই উপকারী। এতে মন শান্ত থাকে এবং মানুষের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়।

9

বাস্তুর এই ব্যবস্থাগুলি করলে, সারাদিন সতেজতা বজায় থাকে এবং আপনি কর্মক্ষেত্রে আরও ভাল করতে সক্ষম হন। এই বাস্তু টিপস জীবনে উপকার এবং উন্নতি নিয়ে আসে।

10

বাস্তুশাস্ত্র অনুসারে রাতে বালিশের নীচে মূলো রেখে ঘুমানো ভাল বলে মনে করা হয়। সকালে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে এই মূলো অর্পণ করলে রাহুর দোষ দূর হয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Vastu Tips : পদে পদে সমস্যায় পড়ছেন ? এই প্রতিকারে মিলতে পারে সমাধান !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন