২০ অগাস্ট থেকে বদলাচ্ছে জীবন, ৩ রাশির জীবনে ঝামেলা বাড়ার আশঙ্কা, আপনার রাশি তালিকায়?

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়   |  24 Aug 2026 03:58 PM (IST)
২০ অগাস্ট থেকে বদলাচ্ছে জীবন, ৩ রাশির জীবনে ঝামেলা বাড়ার আশঙ্কা, আপনার রাশি তালিকায়?

২০ অগাস্ট থেকে বদলাচ্ছে জীবন, ৩ রাশির জীবনে ঝামেলা বাড়ার আশঙ্কা, আপনার রাশি তালিকায়?

1

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা বলাহয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনির অবস্থান বা গতিপথে সামান্য পরিবর্তনও বিভিন্ন রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলতে পারে। প্রভাব ফেলতে পারে দেশের উপরও। ২০২৬ সালে শনির নক্ষত্র পরিবর্তন নিয়েও জ্যোতিষমহলে আগ্রহ তৈরি হয়েছে।

Continues below advertisement
2

জ্যোতিষ সংক্রান্ত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০ অগাস্ট ২০২৬-এ শনি রেবতী নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করেছেন। এই অবস্থান ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাকার কথা। এই সময়কে কেন্দ্র করে মেষ, কর্কট ও বৃশ্চিক, তিন রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Continues below advertisement
3

মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে জ্যোতিষমতে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্র বা ব্যবসায় পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিচার করা জরুরি।

4

বিশেষ করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভাল। আর্থিক ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার । হঠাৎ কোনও বড় খরচ সামনে আসতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা ভালো।

5

পারিবারিক ক্ষেত্রেও মেষ রাশির জাতকদের ধৈর্য ধরার প্রয়োজন হতে পারে। কথাবার্তা বা মতের অমিল থেকে বাড়িতে উত্তেজনা তৈরি হতে পারে বলে জ্যোতিষীদের আশঙ্কা। তাই কোনও পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে শান্তভাবে বিষয়টি সামলাতে হবে।

6

কর্কট রাশির জাতকদের ক্ষেত্রেও ২০ অগাস্টের পর থেকে ওঠানামার পরিস্থিতি তৈরি হতে পারে । কর্মক্ষেত্রে সহকর্মী বা অন্য কারও সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে।অফিসে বিতর্ক বা অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলাই ভালো।

7

আর্থিক দিক থেকেও এই সময়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট যাচাই না করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে । কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক খতিয়ে দেখা উচিত।

8

এছাড়াও আদালত বা আইনি জটিলতায় জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে । সন্তানদের নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে। তবে এগুলি জ্যোতিষীয় ব্যাখ্যা, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

9

বৃশ্চিক রাশির জাতকদের এই সময়ে বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। ফলে কাজের চাপও বাড়তে পারে।

10

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • ২০ অগাস্ট থেকে বদলাচ্ছে জীবন, ৩ রাশির জীবনে ঝামেলা বাড়ার আশঙ্কা, আপনার রাশি তালিকায়?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন