Surya Grahan 2026 : ১২ অগাস্ট বিপজ্জনক গ্রহণ-যোগ, অর্থ-স্বাস্থ্য-কেরিয়ারে ভুগতে হতে পারে ৩ রাশিকে; বড় সতর্কবার্তা জ্যোতিষে

ফাইল ছবি
১২ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ। সূর্য, চন্দ্র ও রাহুর সংযোগে গ্রহণ যোগ তৈরি হবে।
যদিও এই গ্রহণ ভারতে দেখা যাবে না, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, এর প্রভাব পড়তে পারে।
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কর্কট রাশি ও অশ্লেষা নক্ষত্রে হতে চলেছে।
গ্রহণ-যোগ এইজন্য ভয়ঙ্কর মনে করা হয় কারণ, এর জেরে মানসিক অস্থিরতা, ভুল ও সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বাধা ও প্রকল্পে হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে।
কন্যা রাশির জাতকদের জন্য ১২ অগাস্ট কাজে বাধা আসতে পারে। প্রোমোশন ও বেতন বৃদ্ধিতে সময় লাগতে পারে। বিনিয়োগে সমস্যা হতে পারে।
কন্যা রাশি- এই সময়ে স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। চাকরি ও ব্যবসায় নতুন সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। কোনও কাগজে সই করার আগে খতিয়ে দেখে নিন।
কর্কট রাশি- গ্রহণ যোগের কারণে কর্কট রাশির জাতকদের বিবাহিত জীবনে বিবাদ বাড়তে পারে। রাহুর অশুভতা আপনাকে খারাপ সঙ্গে নিয়ে যেতে পারে। সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।
কর্কট রাশি- বাজেট বিগড়াতে পারে। ভ্রমণ এড়ানো ভাল হবে। ব্যবসায় ক্রেতার সঙ্গে মনোমালিন্য হতে পারে। চুক্তিতেও প্রভাব পড়বে। এই সময়ে শান্ত থাকুন এবং ভেবেচিন্তে পরিকল্পনা তৈরি করুন।
সিংহ রাশি- চাকরিতে একটা ভুল বোঝাবুঝি আপনার প্রোমোশনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আধিকারিকরাও আপনার কাজে নজর রাখবেন। এই পরিস্থিতিতে অবহেলা করবেন না।
সিংহ রাশি- কোনও গোপন কথা শেয়ার করবেন না। নিজের লোকই বিশ্বাঘাতকতা করতে পারে। আর্থিক সিদ্ধান্ত তাড়াহুড়োয় নেওয়ার পরিবর্তে ভেবেচিন্তে নিন। এরপর সূর্যগ্রহণ ৬ ফেব্রুয়ারি ২০২৭।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।