Zodiac Signs: লোকজন থাকলেই বরং অস্বস্তি বোধ করেন, একা থাকাই পছন্দ এই রাশির জাতকদের

ABP Ananda   |  19 Nov 2023 12:44 AM (IST)
Zodiac Signs: লোকজন থাকলেই বরং অস্বস্তি বোধ করেন, একা থাকাই পছন্দ এই রাশির জাতকদের

ছবি: ফ্রিপিক।

1

মানুষ সমাজবদ্ধ জীব অবশ্যই। কিন্তু ভিড়ভাট্টা, হইচই ধাতে সয় না সকলের। এক্ষেত্রে কিছু রাশির কথা বিশেষ ভাবে উল্লেখ্য। সকলের মাঝে থাকার চেয়ে একাকী বেশি স্বচ্ছন্দ এঁরা।

2

একাকী থাকলে এঁরা নিজেকে নিয়ে ভাবেন, নিজের সিদ্ধান্ত বিচার-বিবেচনা করে দেখেন। এমনকি ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়েও ভাবনা-চিন্তা করেন।

3

মকর- নিজেকে নিয়ে থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন মকর রাশির জাতকরা। আত্মসমীক্ষা করে দেখেন এঁরা।

4

মকর রাশির জাতকরা লক্ষ্যে নিবিষ্ট থাকেন। হই-হট্টগোল বিশেষ পছন্দ করেন না এঁরা।

5

কুম্ভ- কুম্ভরাশির জাতকরা একটু উদাসীন প্রকৃতিরও হন। কাছের মানুষের প্রতি টান অনুভব করলেও, কিছুটা সময় অন্তত নিজের জন্য চাই এঁদের।

6

কুম্ভ রাশির জাতকরা একা থাকলে সহজে সমস্যার সমাধান বের করে ফেলেন। লোকজনের মাঝে এঁরা অস্বস্তি বোধ করেন।

7

বৃশ্চিক-নিজের সঙ্গে অত্যন্ত স্বচ্ছন্দ বৃশ্চিক রাশির জাতকরা। শুধু ভুল সংশোধন বা আত্মসমীক্ষা নয়, এএকা একা নিজেকে আবিষ্কারও করেন এঁরা।

8

বৃশ্চিক রাশির জাতকরা নিজেদের ভাবনায় হারিয়ে যান। চারপাশের মানুষকে নিয়েও এই সময় ভাবেন এঁরা।

9

কর্কট-অজানা জায়গায় হারিয়ে যেতে চান কর্কট রাশির জাতকরা। এঁরা নস্ট্যালজিয়াতেও ভোগেন। নিজের সঙ্গে নিজে কথা বলেন।

10

নিজের মনের কথা শুনতে পছন্দ করেন কর্কট রাশির জাতকরা। কাছের লোকজনকে নিয়ে দুশ্চিন্তা করলেও, সচরাচর প্রকাশ করেন না। নিজের মধ্যে কী সম্ভাবনা রয়েছে, তা ভাল করেই জানেন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Zodiac Signs: লোকজন থাকলেই বরং অস্বস্তি বোধ করেন, একা থাকাই পছন্দ এই রাশির জাতকদের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন