✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Zodiac Signs: কথা চারকান করার পক্ষপাতী নন এঁরা, সম্পর্কের হাজার সমস্যা মিটিয়ে ফেলেন সহজেই

ABP Ananda   |  20 May 2023 03:43 PM (IST)
Zodiac Signs: কথা চারকান করার পক্ষপাতী নন এঁরা, সম্পর্কের হাজার সমস্যা মিটিয়ে ফেলেন সহজেই

ছবি: পিক্সাবে।

1

সম্পর্কে কোনও না কোনও সমস্যার মুখোমুখি হই আমরা। বিশেষ করে প্রেমের সম্পর্কে ঝামেলা লেগেই থাকে। কখনও কখনও তা নিয়ে ঘেঁটে যাই আমরা নিজেই।

2

এমন পরিস্থিতিতে মাথা ঠিক রাখা সবথেকে জরুরি। এ ব্যাপারে সিদ্ধহস্ত কিছু মানুষ। যে কোনও সমস্যাই হোক না কেন, সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলেই সমাধান বের করে ফেলেন এঁরা।

3

ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা একেবারেই পছন্দ নয় কুম্ভ রাশির জাতকদের। তাই যে সমস্যাই হোক না কেন, সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলেন। অন্যের কাছে ঘ্যানঘ্যানও করেন না।

4

কুম্ভ রাশির জাতকরা নিজের অবস্থানে অনড় থাকেন। ভুলকে ভুল, ঠিককে ঠিক বলে দেন অকপটে। গুছিয়ে কথাও বলতে পারেন বেশ। আবার অন্যের কথা শোনার অভ্যেসও রয়েছে।

5

বৃষ রাশির জাতকরা একটু সোজাসাপটা স্বভাবের হন। নিজের মনের কথা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন। তাই সম্পর্কের দোটানা নিয়েও তেমন ভাবিত হন না এঁরা।

6

সম্পর্কের ক্ষেত্রে মস্তিষ্কের চেয়ে মনকে এগিয়ে রাখেন বৃষ রাশির জাতকরা। নিজের উপর তো বটেই, সামনের জনের উপর থেকেও বিশ্বাস হারান না সহজে।

7

মকর রাশির জাতকরা বিরোধ পছন্দ করেন না। সম্পর্ক থাকলে ভাল ভাবে থাক, শেষ হয়ে গেলে, শান্তিপূর্ণ হোক তা-ও, এমনটাই বিশ্বাস করেন।

8

হিংসা, নিরাপত্তাহীনতা কখনও গ্রাস করে না মকর রাশির জাতকদের। তেমন পরিস্থিতি দেখা দিলে, সরাসরি সমাধান বের করতে বসেন।

9

সম্পর্কের খুঁটিনাটি বাইরে বলে বেড়ান না মেষ রাশির জাতকরা। লোক হাসানোয় ঘোর আপত্তি এঁদের। আবার মনের মধ্যে রাগ, দুঃখ পুষেও রাখেন না।

10

বরং কথা বলে, অনুভূতি প্রকাশ করেই সবকিছু মিটিয়ে নেওয়ার পক্ষপাতী মেষ রাশির জাতকতরা। দীর্ঘমেয়াদি সমস্যা তৈরির সম্ভাবনা দেখলে, আগে থেকে সতর্ক হয়ে যান।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Zodiac Signs: কথা চারকান করার পক্ষপাতী নন এঁরা, সম্পর্কের হাজার সমস্যা মিটিয়ে ফেলেন সহজেই
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.