✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Vastu Tips : জলের মতো বেরিয়ে যেতে পারে অর্থ ! মানিব্যাগে এই জিনিসগুলো রাখছেন না তো?

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়   |  22 Aug 2026 04:19 PM (IST)
Vastu Tips : জলের মতো বেরিয়ে যেতে পারে অর্থ ! মানিব্যাগে এই জিনিসগুলো রাখছেন না তো?

মানিব্যাগে এই জিনিসগুলো রাখছেন না তো?

1

মানিব্যাগ টাকা তো রাখেন, বাঁচাতে পারেন কি ? বাস্তু শাস্ত্র বলে, এর সঙ্গে আর্থিক সমৃদ্ধিরও যোগ রয়েছে। বাস্তুশাস্ত্রের কিছু প্রচলিত ধারণা অনুযায়ী, মানিব্যাগে রাখা কিছু জিনিস নাকি আপনার সঞ্চয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও এগুলির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু বহু মানুষ বিশ্বাসের কারণে এই নিয়মগুলি মেনে চলেন।

Continues below advertisement
2

মানিব্যাগে অনেকে পূর্বপুরুষদের ছবি রাখেন। বাস্তু মতে অনেকে মনে করেন, সেটা উচিত নয়। মনে করা হয়, তাঁদের ছবি রাখার জন্য আলাদা জায়গা রাখুন। একইভাবে অনেকে মনে করেন দেব-দেবীর ছবি মানিব্যাগে না রাখতে পারেন। তবে অনেকেই মনে করেন ব্যাগে ঈশ্বরের ছবি রাখা সমৃদ্ধি ডেকে আনে।

Continues below advertisement
3

মানিব্যাগে ভাঁজ করা বা ছেঁড়া নোট রাখাও এড়িয়ে চলা ভাল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, টাকা যত্ন করে এবং গুছিয়ে রাখা উচিত। তাই নোট এলোমেলোভাবে না রেখে সুন্দরভাবে সাজিয়ে রাখাকে শুভ বলে মনে করা হয়।

4

মানিব্যাগে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা ঠিক নয়। পুরনো রসিদ, বিল, কাগজপত্র বা এমন কোনও জিনিস যা নিয়মিত প্রয়োজন হয় না, সেগুলি দীর্ঘদিন মানিব্যাগে রেখে দেওয়া উচিত নয় বলে বিশ্বাস করা হয়।

5

চাবি, পিন, ছুরি, নেল কাটার বা ধারালো জিনিস মানিব্যাগে না রাখাই ভাল। বাস্তুশাস্ত্রে মনে করা হয়, এই ধরনের জিনিস নেতিবাচক শক্তি ছড়ায়। এগুলি মানিব্যাগের ও সঞ্চয়ের ক্ষতি করতে পারে।

6

মানিব্যাগ একেবারে খালি রাখা উচিত নয় । অল্প টাকা হলেও মানিব্যাগে রাখুন। তাঁদের বিশ্বাস, মানিব্যাগে সবসময় কিছু টাকা থাকলে আর্থিক সমৃদ্ধির ধারাও বজায় থাকে।

7

মানিব্যাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পুরনো কাগজ, অপ্রয়োজনীয় কার্ড বা জমে থাকা রসিদ নিয়মিত সরিয়ে ফেললে মানিব্যাগ গোছানো থাকে। বাস্তুবিশ্বাস অনুযায়ী, পরিচ্ছন্নতা ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত।

8

টাকা রাখার সময় নোটগুলি এলোমেলো না করে গুছিয়ে রাখা উচিত। বিশেষ করে ছেঁড়া বা অত্যন্ত পুরনো নোট দীর্ঘদিন জমিয়ে না রাখাই ভালো। এতে মানিব্যাগও পরিষ্কার থাকে এবং প্রয়োজনের সময় টাকা খুঁজে পেতে সুবিধা হয়।

9

বে মনে রাখা দরকার, এগুলি মূলত বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাসের অংশ। মানিব্যাগে কোনও নির্দিষ্ট জিনিস রাখলে দেবী লক্ষ্মী রুষ্ট হবেন বা আর্থিক সংকট নিশ্চিতভাবে তৈরি হবে—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

10

অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে পরিষ্কার ও গোছানো মানিব্যাগ রাখা যেমন ভালো অভ্যাস, তেমনই নিয়মিত সঞ্চয় এবং খরচের হিসাব রাখার জন্যও সুবিধেজনক।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Vastu Tips : জলের মতো বেরিয়ে যেতে পারে অর্থ ! মানিব্যাগে এই জিনিসগুলো রাখছেন না তো?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.