Shukra Gochar 2026 : সঙ্কটকাল শুরু ৩ রাশিতে, শুক্র দুর্বল হয়ে 'পথে বসাতে পারে' এদের

ডঃ অনীষ ব্যাস   |  01 Aug 2026 05:14 PM (IST)
Shukra Gochar 2026 : সঙ্কটকাল শুরু ৩ রাশিতে, শুক্র দুর্বল হয়ে 'পথে বসাতে পারে' এদের

ফাইল ছবি

1

২০২৬ সালের ১ অগাস্ট শুক্র গ্রহে কন্যা রাশিতে প্রবেশ। যা তার দুর্বল হওয়ার রাশি।

2

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহের তার দুর্বল হওয়ার রাশিতে প্রবেশের অর্থ হল সেই গ্রহের শক্তির হ্রাস পাওয়া।

3

ফলে, কন্যা রাশিতে শুক্রের এই অবস্থানের কারণে মীন, তুলা, সিংহ ও মেষ রাশির জাতক-জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এই রাশিগুলির ক্ষেত্রে কোন বিষয়গুলিতে সতর্ক থাকা প্রয়োজন।

4

মেষ রাশি- শুক্র গ্রহ মেষ রাশির ষষ্ঠ ঘরে গোচর করবে। ষষ্ঠ ঘরটি কর্মসংস্থান, প্রতিযোগিতা, শত্রু এবং প্রাত্যহিক রুটিন বা কাজকর্মের বিষয়গুলি নিয়ন্ত্রণ করে।

5

মেষ রাশি- কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হতে পারে এবং কাজের লক্ষ্যমাত্রা পূরণের চাপের কারণে তাঁদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। সঙ্গীকে ছোটখাট বিষয় নিয়ে খোঁটা দেওয়া থেকে বিরত থাকুন, কারণ এতে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। গোপন শত্রুদের বিষয়ে সতর্ক থাকুন।

6

কন্যা রাশি - শুক্র গ্রহ কন্যা রাশির লগ্ন বা প্রথম ভাবের মধ্য দিয়ে গোচর করবে। এর ফলে কর্মক্ষেত্রে ছোটখাট ত্রুটির দিকে নজর পড়তে পারে। তাই বিবাদ বাড়ানো থেকে বিরত থাকুন এবং নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন।

7

কন্যা রাশি- পারিবারিক সম্পর্কে তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। শিল্প, ফ্যাশন এবং সৌন্দর্য-সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

8

মীন রাশি – শুক্র গ্রহ মীন রাশির সপ্তম ঘরে (যা বিবাহিত জীবন ও দাম্পত্য সম্পর্ক নির্দেশ করে) গোচর করবে। সঙ্গীর কথার ভুল অর্থ করা বা অতিরিক্ত সমালোচনা করা থেকে বিরত থাকুন, কারণ এতে বিবাদ বাড়তে পারে।

9

মীন রাশি- পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই নতুন কোনও বিনিয়োগের আগে শর্তাবলী ভালভাবে যাচাই করে নিন।

10

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Shukra Gochar 2026 : সঙ্কটকাল শুরু ৩ রাশিতে, শুক্র দুর্বল হয়ে 'পথে বসাতে পারে' এদের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন