১০ হাজার টাকা সস্তায় মিলছে এই সংস্থার স্কুটার, রেঞ্জ-মাইলেজ কত ভাল ?

ABP Ananda   |  25 May 2024 03:49 PM (IST)
১০ হাজার টাকা সস্তায় মিলছে এই সংস্থার স্কুটার, রেঞ্জ-মাইলেজ কত ভাল ?

ছবি সৌজন্য- অ্যাম্পিয়ার ইলেকট্রিক স্কুটারের ওয়েবসাইট থেকে

1

এবার গ্রাহকদের জন্য দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাম্পিয়ার। বৈদ্যুতিন স্কুটার (Ampere Electric Scooter) যাতে আরও সস্তায় পেতে পারেন গ্রাহকরা, সেই চেষ্টা করছে সংস্থা।

2

১০ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে এই সংস্থার কিছু কিছু মডেলের দাম। দেখে নিন এই সুযোগে কোন কোন মডেল সস্তায় ঘরে আনতে পারবেন।

3

ম্যাগনাস স্কুটারের (Ampere Magnus E-Scooter) দুটি ভার্সন LT এবং Magnus EX-এ বিপুল হারে ছাড় পাওয়া যাচ্ছে। ছাড় দেওয়ার পর এখন এই দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৮৪,৯০০ টাকা এবং ৯৪,৯০০ টাকায়।

4

এটি একটি ৬০ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক সহ আসে বাজারে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে যাওয়া যাবে ৮৪ কিমি। এর সর্বচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়।

5

একইসঙ্গে দাম কমেছে অ্যাম্পিয়ার রিও লি প্লাসের। এই স্কুটার (Ampere Rio Li Plus) এখন মাত্র ৫৯,৯০০ টাকায় পাওয়া যাবে বাজারে।

6

এটি যদিও স্কুটারের এক্স শোরুম দাম। বাজারে যদিও শুধুমাত্র একটিই ভার্সন পাওয়া যায় রিও লি প্লাসের। শহরের মধ্যে চালানোর জন্য কম গতির এই স্কুটার বেশ উপযোগী।

7

১.৩ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে এতে যা কিনা একবার চার্জে ৭০ কিমি পথ যেতে সাহায্য করে।

8

রিও লি প্লাসের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টায়। মূলত এটি কম গতির স্কুটারের সেগমেন্টেই আসে।

9

এখন প্রথম সারির ইলেকট্রিক স্কুটার বলতেই মনে আসে ওলার কথা। ওলার S1-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাম্পিয়ারের ম্যাগনাস ই-স্কুটার।

10

তবে এই অফার বেশিদিন পর্যন্ত চলবে না বলেই মনে করা হচ্ছে। এই সুযোগে সস্তায় বৈদ্যুতিন স্কুটার কিনতে চাইলে অ্যাম্পিয়ারের এই সুযোগ হাতছাড়া করবেন না।

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • ১০ হাজার টাকা সস্তায় মিলছে এই সংস্থার স্কুটার, রেঞ্জ-মাইলেজ কত ভাল ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন