Maruti Suzuki Swift 2024: সুইফটের এএমটি ভার্সন কিনবেন ? ম্যানুয়ালের থেকে কী সুবিধে পাবেন ?

ABP Ananda   |  22 May 2024 03:55 PM (IST)
Maruti Suzuki Swift 2024: সুইফটের এএমটি ভার্সন কিনবেন ? ম্যানুয়ালের থেকে কী সুবিধে পাবেন ?

ছবি সৌজন্য- নিজস্ব

1

হ্যাচব্যাক ক্রেতাদের কাছেও ক্রমেই এই ধরনের গাড়িগুলি জনপ্রিয় হয়ে উঠছে। শহরের বীভৎস খারাপ ট্রাফিককে মোকাবেলা করতে পারে এমন গাড়ি (Maruti Swift 2024) পছন্দ করে সকলে আর এই অটোমেটিক ফিচার্সের গাড়িগুলি তেমনই। ছবি- নিজস্ব

2

মারুতিই প্রথম বাজারে এই প্রযুক্তি নিয়ে আসে। বাজারে এই সংস্থাই প্রথম সেলেরিও এএমটি গাড়ি নিয়ে আসে যা কিনা আজকের দিনে দাঁড়িয়ে ৫ লাখ থেকে ১৫ লাখ টাকার মধ্যে অনায়াসে বাজারের অন্য গাড়ির (Maruti Swift 2024) সঙ্গে পাওয়া যায়।

3

সম্প্রতি যে সুইফট ২০২৪ বেরিয়েছে, বাজারে এসেছে যে মডেলটি, তাতেও রয়েছে সেই একই এএমটি ফিচার্স। তবে এই এএমটি প্রযুক্তি যে বিগত কয়েক বছরে কি পরিমাণ বদলে গিয়েছে তা এই সুইফটের নতুন মডেল চালিয়ে টের পাওয়া যায়।

4

এএমটি সুইফট এখন আদপেই আগের প্রজন্মের মডেলের থেকে অনেক ভাল হয়ে গিয়েছে। অনেক কম গতিতেও এই গাড়ি (Maruti Swift 2024) খুব ভাল চালানো যায়।

5

একেবারে কোনও রকম জার্ক ছাড়াই। এর গতি খুব একটা কমও নয়, সুন্দর গাড়ি চালানো যায়। কম গতিতে শহরের মধ্যে গাড়ি চালানোর জন্য এই মডেল খুব ভাল কাজ করে।

6

গাড়ি চালানোও অনেক সহজ এখন। রাস্তায় খুবই যানজট থাকলেও প্রতি লিটারে ১৭ কিমি রাস্তা যেতে পারে এই গাড়ি। প্রতিদিনের চালানোর জন্য এই এএমটিগুলি খুবই উপযোগী।

7

হাইওয়েতে চালানোর সময় এটিতে কোনও ম্যানুয়াল মোড পাওয়া যায় না। পা নিচে রাখতে এতে একটু ল্যাগ হয় ঠিকই। ছবি- নিজস্ব

8

হাইওয়েতে চালানোর গতিতে একটা জেন্টল থ্রটল ব্যবহার করা খুবই কাজের কথা। এর থেকে অ্যাগ্রেসিভ গাড়ি (Maruti Swift 2024) চালানো কখনও উচিত নয়।

9

সুইফট ২০২৪-এর সঙ্গে একটা ম্যানুয়াল গিয়ারবক্সও দেওয়া হয়েছে। একে বলা চলে একটা কনভেনিয়েন্ট সিটি অটোমেটিক হ্যাচব্যাক।

10

ম্যানুয়াল এর অনেক ভাল, তবে মাত্র ৫০ হাজার টাকা বেশি দিয়ে এএমটি ভার্সন নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তবে সুইফটে যদি ডিসিটি রাখা হত, তবে এর দাম আরও বাড়তো বলে মনে করা হয়। ছবি- নিজস্ব

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • Maruti Suzuki Swift 2024: সুইফটের এএমটি ভার্সন কিনবেন ? ম্যানুয়ালের থেকে কী সুবিধে পাবেন ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন