Skoda Kodiaq 2026 : পাওয়ারের সঙ্গে আভিজাত্য়ের মিশ্রণ, স্কোডা কোডিয়াক ২০২৬-তে কী নতুন পাবেন, রইল ছবি
Skoda Kodiaq 2026 : এই ADAS সিস্টেমটি খুব বেশি বিরক্তিকর নয়, অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে। বিশেষ করে লেন কিপিং ও ক্রুজ কন্ট্রোল সুশৃঙ্খল রাস্তায় দারুণ কার্যকর।
Continues below advertisement

স্কোডার এই গাড়ি মানেই লাক্সারি !
Continues below advertisement
1/9
লাক্সারি এসইউভি বিভাগে বড় খাবর ! জার্মান গাড়ি নির্মাতা স্কোডা নিয়ে এল তাদের জনপ্রিয় ফ্ল্যাগশিপ এসইউভি (SUV) Kodiaq-এর ২০২৬ সংস্করণ। দুরন্ত ফিচারের সঙ্গে বিলাসিতার যোগ্য সংমিশ্রণ এই গাড়ি। এবার আরও আধুনিক ফিচার ও উন্নত নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত পাবেন এই স্কোডার শক্তিশালী শেল।
2/9
এক কথায় বলতে গেলে নতুন ২০২৬ স্কোডা কোডিয়াক, বিলাসিতা ও প্রযুক্তির নতুন সংজ্ঞা গড়ে দিয়েছে। স্কোডা কোডিয়াক বরাবরই তার বিশাল আকার ও প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য পরিচিত। নতুন এই সংস্করণে স্কোডার এই মডেলে আপনি আভিজাত্যের নতুন সংজ্ঞা পাবেন। বর্তমানে এই রেঞ্জে Lounge (৫-সিটার), Sportline ও টপ-এন্ড L&K ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।
3/9
স্কোডার এই গাড়ির প্রধান আকর্ষণ উন্নত ADAS প্রযুক্তি, যা ইতিমধ্যেই এই বিভাগের অন্য়ান্য গাড়িগুলিতে পাওয়া যাচ্ছে। নতুন কোডিয়াকের সবচেয়ে বড় চমক হল এর অ্যাডাভান্স ড্রাউভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। এতে আপনি LED ম্যাট্রিক্স হেডলাইট পাবেন। যার সঙ্গে থাকছে অ্যাডাপ্টিভ ফ্রন্ট লাইট সিস্টেম (AFS)।
4/9
অন্যান্য ফিচারের মধ্য়ে পাবেন 'অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল', লম্বা যাত্রায় ড্রাইভিং হবে আরও আরামদায়ক। এখানে আপনি পাবেন আলাদা নিরাপত্তা ব্যবস্থা, যেখানে থাকছে ফ্রন্ট অ্যাসিস্ট (ব্রেকিং রিঅ্যাকশনসহ), লেন কিপিং সিস্টেম ও লেন চেঞ্জ সিস্টেম। অতিরিক্ত সতর্কতা হিসাবে রেয়ার ট্রাফিক অ্যালার্ট ও এক্সিট ওয়ার্নিং সিস্টেম পাবেন আপনি।
5/9
নতুন এই ADAS প্রযুক্তি ভারতের মতো রাস্তায় ভাল কাজ করে। এই ADAS সিস্টেমটি খুব বেশি বিরক্তিকর নয়, অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে। বিশেষ করে লেন কিপিং ও ক্রুজ কন্ট্রোল সুশৃঙ্খল রাস্তায় দারুণ কার্যকর। সেই কারণে এর পারফরম্যান্স ও ড্রাইভিং অভিজ্ঞতা বেশ ভাল। ইঞ্জিনের ক্ষেত্রে স্কোডা তাদের বহু পরীক্ষিত ২.০ লিটার TSI টার্বো পেট্রোল ইঞ্জিনটি এবারও এতে বজায় রেখেছে। এর সঙ্গে রয়েছে DSG অটোমেটিক গিয়ারবক্স।
Continues below advertisement
6/9
বিশাল বড় আকারের এসইউভি হলেও গাড়িটি বেশ চনমনে ও দ্রুত গতি তুলতে সক্ষম, যা সাধারণত বড় এসইউভি-তে দেখা যায় না। সেই কারণে এটি হাই-স্পিডে চালানোর অভিজ্ঞতা বেশ ভাল হয়। যদিও কম স্পিডে কিছুটা গার্ড সাসপেনশন মনে হতে পারে গাড়ির। গাড়ির অফ-রোড ক্ষমতা বেশ ভাল। যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় খারাপ রাস্তায় চলতে কোনও অসুবিধা হয় না।
7/9
আপনি এর কেবিনে যথেষ্ট আরাম পাবেন। গাড়ির ভিতরটা আগের মতোই রাজকীয় আভিজাত্য বজায় রেখেছে। এখানে প্রয়োজনীয় ফিজিক্যাল বাটন বা বোতাম রাখা হয়েছে যা চালানো সহজ করে তোলে। তবে দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি আরাম দেবে এর Ergo Massage Seats।
8/9
নতুন ADAS যুক্ত হওয়ায় কোডিয়াক এখন একটি সম্পূর্ণ প্যাকেজ। যারা পেট্রোল ইঞ্জিনের জ্বালানি খরচ নিয়ে চিন্তিত নন, তাদের জন্য এটি বর্তমানে বাজারের অন্যতম সেরা ৭-সিটার লাক্সারি এসইউভি এটি। তাই সহজেই ফক্সএয়াগন টেরন ছাড়াও এই গাড়ির দিকে দেখতে পারেন।
9/9
অতিরিক্ত ফিচার ও আধুনিক প্রযুক্তির সংযোজন কোডিয়াককে তার সেগমেন্টে আরও শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে। যারা ফ্যামিলি কার হিসেবে একটি 'ভ্যালু ফর মানি' লাক্সারি এসইউভি খুঁজছেন, তাদের পছন্দের তালিকায় ২০২৬ স্কোডা কোডিয়াক শীর্ষেই থাকবে।
Published at : 11 May 2026 04:08 PM (IST)