Renault Duster vs Tata Sierra vs Skoda Kushaq: তেলের সঙ্কটের সময় কোন গাড়ি কমাতে পারে আপনার পকেটের চাপ?
Most Fuel Efficient Car: Renault Duster, Tata Sierra এবং Skoda Kushaq-এর মধ্যে কোন গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি সব থেকে বেশি জানেন?

Renault Duster vs Tata Sierra vs Skoda Kushaq
1/10
বর্তমানে একাধিক পেট্রোলের অটোম্যাটিক গাড়িও কেনার ক্ষেত্রে ফুয়েল এফিসিয়েন্সি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশেষত শহুরে ব্যবহারের ক্ষেত্রে মাইলেজের হিসাব অনেকটাই বদলে যায়।
2/10
Renault Duster, Tata Sierra এবং Skoda Kushaq-এর মধ্যে কোন গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি সব থেকে বেশি জানেন?
3/10
নতুন ডাস্টারে রয়েছে ১.৩ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ও ৬-স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ারবক্স। এই গাড়ির মাইলেজ দাবি করা হয় প্রতি লিটারে ১৮.৪ কিলোমিটার।
4/10
নতুন ডাস্টার যে সেগমেন্টের গাড়ি তাতে এই মাইলেজ যথেষ্ট ভাল। আর এই মাইলেজ কিন্তু পারফর্ম্যান্স ও এফিশিয়েন্সির মধ্যে ব্যালেন্স ঠিক রাখতে পারে।
5/10
টাটা সিয়েরাতে রয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এই গাড়িতে রয়েছে টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স। এর ফলে মাইলেজ কিছুটা কম।
6/10
টাটা সিয়েরার মাইলেজ প্রতি লিটারে ১৩.৫ কিলোমিটার। এই গাড়ির এফিসিয়েন্সি কিছুটা কম হলেও এর গিয়ারবক্স খুবই স্মুথ।
7/10
স্কোডা কুশাক ফেসলিফটে রয়েছে একটা ১.৫ TSI ইঞ্জিন। এর সঙ্গে রয়েছে ৭-স্পিড DSG গিয়ারবক্স।
8/10
স্কোডা কুশাকের মাইলেজ প্রতি লিটারে ১৮.৭ কিলোমিটার। বাকি গাড়িগুলোর তুলনায় স্কোডা কুশাক বেশি ফুয়েল এফিসিয়েন্সি।
9/10
হিসাব বলছে ১.৫ লিটার টার্বো পেট্রোল অটোমেটিক গাড়ির বিচারে সব থেকে ভাল মাইলেজ দেয় স্কোডা কুশাক। তার পর রয়েছে রেনো ডাস্টার আর সবার শেষে রয়েছে টাটা সিয়েরা।
10/10
তবে মনে রাখতে হবে এই সংখ্যাগুলো ARAI-র অফিসিয়াল পরিসংখ্যান। বাস্তব ব্যবহারের উপর নির্ভর করে মাইলেজ কম-বাড়া করতে পারে।
Published at : 06 Apr 2026 06:20 AM (IST)