Voter ID Card : ভোটের মুখে হারিয়ে ফেলেছেন ভোটার কার্ড ! কীভাবে ডাউনলোড করবেন ই-এপিক কার্ড

ABP Ananda   |  07 Apr 2026 05:07 PM (IST)
Voter ID Card : ভোটের মুখে হারিয়ে ফেলেছেন ভোটার কার্ড ! কীভাবে ডাউনলোড করবেন ই-এপিক কার্ড

ভোটার আইডি হারিয়ে গেছে ?

1

Epic Card Download : পাঁচ রাজ্যে নির্বাচনের (Assembly Elections 2026) মুখে এখন ভোটার আইডি কার্ড (Voter ID Card) হারিয়ে ফেললেও সমস্য়া হবে না আপনার। সহজেই তা ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে। নির্বাচন কমিশন (Election Commission Of India) এখন দিচ্ছে সেই সুযোগ। অনলাইনে আপনি মোবাইলে নিয়ে নিতে পারবেন আপনার ই-এপিক (e-EPICi Card) কার্ড। মনে রাখবেন, এটি আপনার এপিক কার্ডের বৈদ্যুতিক সংস্করণ।

2

এই কার্ডের বৈধতা আছে তো ? ভোটার আইডির এই এপিক কার্ডের পিডিএফ কপিও ভোটার আইডির মতো বৈধ। মোবাইলে এটি আপনি স্টোর করে রাখতে পারেন, বা প্রিন্ট আউট বের করতে পারেন। প্রয়োজনে ডিজিলকারে রাখতে পারেন এই পিডিএফ কার্ডের সংস্করণ। আপনার অন্যান্য পরিচয়পত্রের মতো এটিও একটি বৈধ পরিচয়পত্র হিসাবে ব্য়াবহার করতে পারবেন।

3

কীভাবে ডাউনলোড করতে পারবেন এই কার্ড ১ প্রথমে ওয়েবসাইটে যান এই ক্ষেত্রে আপনি সহজেই ইলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে এই কার্ড ডাউনলোড করতে পারেন। ECI-এর ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in-এ যেতে হবে আপনাকে। সেখানে লগ ইন করলেই এই সুবিধা পাবেন আপনারা। নিজের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন করতে হবে।

4

২ এপিক ডাউনলোড খুঁজে নিন প্রথমে সাইটে ঢুকেই আপনি এপিক ডাউনলোড অপশন খুঁজে নিন। সেখানে আপনাকে এপিক নম্বর বা ফর্ম রেফারেন্স নম্বর দিতে হবে। ৩ একবার বিবরণ দিলে ওটিপি পাবেন একবার আপনার থেকে চাওয়া বিবিরণ দিয়ে দিলেই লিঙ্ক করা মোবাইলে ওটিপি পাঠানো হবে। একবার ওই ওটিপি যাচাই হয়ে গেলে আপনার মোবাইলে ই-এপিক কার্ড ডাউনলোড হয়ে যাবে। মনে রাখবেন এই ফাইল ২৫০ কেবির।

5

৪ মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কোনও কারণে মোবাইল নম্বরের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করা না থাকলে আপনাকে ই-কেওয়াইসি পূরণ করতে হবে। মোবাইলের ক্যামেরা অন করলে সহজেই লাইভ হয়ে যাবে এই কাজ।

6

ভোটার হেল্পলাইন অ্য়াপ দিয়েও করা যায় এই ই-এপিক কার্ড আপনি ভোটার হেল্পলাইন অ্যাপ দিয়েও করতে পারেন আপনি। সেই ক্ষেত্রে প্রথমে অ্য়াপ ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড ও আইওএসে পাবেন এই অ্যাপ। একবার অ্যাপ ডাউনলোড হয়ে গেলে লগ ইন করুন মোবাইল নম্বর দিয়ে।

7

এখানে আপনার এপিক নম্বর অথবা ফর্ম রেফারেন্স নম্বর দিতে হবে। এবার রাজ্য় ক্লিক করে নিজের বিবরণ পূরণ করুন। একবার যাচাইকরণ হয়ে গেলে আপনার কাছে ওটিপি যাবে। ওটিপি পূরণ করলেই আপনি ই-এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • Voter ID Card : ভোটের মুখে হারিয়ে ফেলেছেন ভোটার কার্ড ! কীভাবে ডাউনলোড করবেন ই-এপিক কার্ড
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন