PAN-Aadhar Link: প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন?

ABP Ananda   |  28 Jun 2023 04:08 PM (IST)
PAN-Aadhar Link: প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন?

ফাইল ছবি

1

প্যান-আধার লিঙ্ক করিয়েছেন? এখনও করাননি? হাতে কিন্তু আর বেশিদিন সময় নেই। সমস্যায় পড়তে না চাইলে ৩০ জুনের মধ্যে অতি অবশ্যই প্যান-আধার লিঙ্ক করে নিতে হবে।

2

বর্তমানে প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন একনজরে দেখে নিন। কয়েকটি সহজ ধাপেই প্যান-আধার লিঙ্ক করা যাবে।

3

সবার আগে ভালভাবে দেখে নিন যে আপনার প্যান এবং আধার কার্ডে যেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ- এইসব তথ্য সঠিক থাকে।

4

এগুলোকে বলে ডেমোগ্রাফিক ডিটেলস। দুটো কার্ডেই যেন একই রকমের ডেমোগ্রাফিক ডিটেলস থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

5

প্যান-আধার লিঙ্ক করার আগে অনলাইনে এই দুই কার্ডের যাবতীয় তথ্য আপডেট করে নেওয়া প্রয়োজন। কারণ প্যান কার্ড বা আধার কার্ডে তথ্য আপডেট করা না থাকলে প্যান-আধার লিঙ্ক করা সম্ভব হবে না।

6

প্যান কার্ড আপডেট করার জন্য ইউজারদের যেতে হবে www.pan.utiisl.com- এই ওয়েবসাইটে। আর আধার কার্ড আপডেট করার জন্য ইউজারদের খুলতে হবে ইউআইডিএআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে।

7

সমস্ত তথ্য আপডেট করার পর প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করুন ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগের ই-পোর্টালের মাধ্যমে।

8

এরপরেও যদি আপনার প্যান-আধার লিঙ্ক না হয়, তাহলে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের পথে এগোতে হবে। এক্ষেত্রে ৫০ টাকা চার্জ লাগবে যা দিতে হবে প্যান সার্ভিস প্রোভাইডারদের সেন্টারদের।

9

৩০ জুনের মধ্যেও প্যান-আধার লিঙ্ক করতে হলে কিন্তু জরিমানা দিতে হবে ১০০০ টাকা। আগে এই পরিমাণ ছিল ৫০০ টাকা। ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তাকে জরিমানাও দিতে হবে।

10

আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে যদি প্যান কার্ড লক হয়ে যায় তবে আপনি এমন কোনও সুবিধা নিতে পারবেন না, যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • PAN-Aadhar Link: প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন