LIC Bachat Plus Plan: এক পলিসিতে দ্বিগুণ সুবিধা, কী দিচ্ছে LIC-র এই প্ল্যান
LIC
বর্তমানে বেসরকারি জীবন বিমা পলিসির ভিড়েও বেশিরভাগ লোকেরই পছন্দ LIC পলিসি। ভারতের বৃহত্তম বিমা কোম্পানি হওয়ার সুবাদে এই কোম্পানির উপর আস্থা রাখে দেশবাসী।
LIC Bachat Plus পলিসি সুরক্ষার পাশাপাশি সঞ্চয় নিশ্চিত করে। এই পলিসিতে পলিসিধারক মারা গেলে তার পরিবার আর্থিক সাহায্য পায়।
অন্যদিকে, পলিসিধারক পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জীবিত থাকলে মেয়াদপূর্তির পরে পলিসিধারক বড় অঙ্কের টাকা পান।
এই পলিসির মাধ্যমে আপনি একবারে প্রিমিয়াম জমা করতে পারেন। চাইলে আপনি 5 বছরের সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে পারেন।
এই স্কিমের মাধ্যমে আপনি বার্ষিক, অর্ধ -বার্ষিক, ত্রৈমাসিক বা মাসে মাসে প্রিমিয়াম দিতে পারেন।
বচত প্লাস স্কিমের আওতায় গ্রাহকরা ঋণ নেওয়ার সুবিধাও পাবেন। এখানে সিঙ্গল প্রিমিয়াম অপশনে পলিসির 3 মাস শেষ হওয়ার পরে বা ফ্রি লুক পিরিয়ড শেষ হওয়ার পরে ঋণ নেওয়া যেতে পারে।
যেখানে সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্পে, কমপক্ষে 2 বছরের জন্য প্রিমিয়াম পরিশোধ করার পর ঋণ পাওয়া যাবে।
আপনি যদি এই পলিসিতে বিনিয়োগ করতে চান তাহলে অনলাইন বা অফলাইনে পেমেন্ট করতে পারবেন। আপনি www.licindia.in থেকেও পলিসিতে বিনিয়োগ করতে পারেন।
এই পলিসি করলে আয়কর ধারা 80C এর অধীনেও ছাড় পাবেন পলিসিহোল্ডার।
এই পলিসিতে ন্যূনতম বিমা পরিমাণ 1 লক্ষ টাকা, তবে কোনও সর্বোচ্চ সীমা নেই।