✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

NPS Account: NPS অ্যাকাউন্টে এবার করতে হবে এই কাজ, কী বদল এল নিয়মে ?

ABP Ananda   |  20 Mar 2024 02:05 PM (IST)
NPS Account: NPS অ্যাকাউন্টে এবার করতে হবে এই কাজ, কী বদল এল নিয়মে ?

ছবি প্রতীকী। সৌজন্য- ফ্রিপিক

1

এনপিএস অ্যাকাউন্টের লগ ইন পদ্ধতিতে বদল আসতে চলেছে। আর এই নতুন এই নিয়ম আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। ছবি- ফ্রিপিক

2

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) জানিয়েছে আগামী ১ এপ্রিল থেকে এনপিএসের নিরাপত্তা রক্ষার জন্য চালু করা হবে টু ফ্যাক্টর আধার অথেন্টিকেশন প্রক্রিয়া। ছবি- ফ্রিপিক

3

সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি (CRA)-তে লগ ইন করার জন্য এবার থেকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে। এ বিষয়ে পেনশন ফান্ড রেগুলেটর একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। ছবি- ফ্রিপিক

4

এবার থেকে এনপিএস অ্যাকাউন্টের সংলগ্ন সিআরএ সিস্টেমে লগ ইন করতে গেলে কিছু অতিরিক্ত নিরাপত্তা বিধি মেনে চলেতে হবে। ছবি- ফ্রিপিক

5

এরপর থেকে CRA সিস্টেমে লগ ইন করতে গেলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ছবি- গেটি

6

সেই ওটিপি বসালেই লগ ইন সম্ভব হবে। এর মাধ্যমে সিআরএ সিস্টেমে লগ ইন করা এখন আরও বেশি নিরাপদ হয়ে উঠেছে। ছবি- গেটি

7

এর জন্য প্রথমে NPS-এর অফিসিয়াল ওয়েবসাইট https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html যান। এরপর PRAIN/IPIN দিয়ে Login-এ ক্লিক করতে হবে। এর পরে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে। ছবি- ফ্রিপিক

8

NPS আইডি এবং পাসওয়ার্ড লিখে নীচে দেওয়া ক্যাপচা বসাতে হবে নির্দিষ্ট জায়গায়। ছবি- ফ্রিপিক

9

এর পরে আধার যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। ছবি- ফ্রিপিক

10

সেই ওটিপি বসালেই একমাত্র সিআরএ সিস্টেমে লগ ইন করা সম্ভব। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। ছবি- ফ্রিপিক

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • NPS Account: NPS অ্যাকাউন্টে এবার করতে হবে এই কাজ, কী বদল এল নিয়মে ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.