Fact Check : ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে ! এই ভিডিয়ো পেয়েছেন আপনি ?
PIB Fact Check স্পষ্ট জানিয়ে দিয়েছে , ৫০০ টাকার নোট বন্ধ হওয়ার এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন।

৫০০ টাকার নোট তুলে নেবে সরকার ?
1/7
আপনিও যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর দেখে থাকেন থাহলে চিন্তা বাড়বেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। যেখান বলা হচ্ছে, শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেব। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শেষে সরকার এই নিয়ে জবাব দিয়েছে।
2/7
সরকারের তরফে জানানো হয়েছে, একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে একটি রিল শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে। এমনকী এটিএম থেকেও আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না। কেন্দ্রীয় তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিযা শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করবে। তার আগে সাবধান হোন।
3/7
এই বিষয়টি সামনে আসতেই মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া। PIB Fact Check স্পষ্ট জানিয়ে দিয়েছে , ৫০০ টাকার নোট বন্ধ হওয়ার এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। PIB-র তরফে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকার নোট বন্ধ হওয়া নিয়ে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।"
4/7
এক্স হ্যান্ডেলে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ। বর্তমানে এই নোট বাতিল করার কোনও পরিকল্পনা নেই সরকারের। আপনারা এটিএম থেকে ৫০০ টাকার নোট পাওয়া যাবে বলে যে খবর দেকে বিভ্রান্ত হচ্ছেন, সেই দাবিটিও সম্পূর্ণ ভুল। এই ধরনের কোনও গুজবে কান দেবেন না।
5/7
আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। ডিজিটাল যুগে এই ধরনের ভুয়ো খবর বা 'Fake News' ছড়িয়ে লাভবান হয় প্রতারকরা। অনেক সময় এর সঙ্গে কোনও লিঙ্ক যোগ করে দেয় তারা। একবার সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়বেন আপনি।
6/7
সেই কারণে সরকারের তরফে বলা হয়েছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনও খবর বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। অজানা কোনও লিঙ্কে না বুঝে কোনও ক্লিক করবেন না। আতঙ্কিত হবেন না, আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট আগের মতোই সচল থাকবে।
7/7
এই বিষয়ে গুজব ছড়াবেন না, খবরের বিষয়ে নিশ্চিত না হয়ে কোনও ভিডিও বা মেসেজ অন্যদের শেয়ার করবেন না। কোনও কিছু শেয়ার করার আগে অফিসিয়াল সোর্স যাচাই করুন। যেকোনও বড় ঘোষণা জানতে সরাসরি RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি নিউজ পোর্টালে নজর রাখুন।
Published at : 09 May 2026 11:54 PM (IST)