PPF Closure : মেয়াদশেষের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, কী আছে নিয়ম

ABP Ananda   |  28 Dec 2022 05:20 PM (IST)
PPF Closure : মেয়াদশেষের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, কী আছে নিয়ম

Money

1

মেয়াদপূরণের আগেও বন্ধ করতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। সেই ক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নির্দিষ্ট শর্ত। জেনে নিন, কী সেই নিয়মাবলী।

2

আপনি এতে ভাল রিটার্ন ও ট্যাক্স সেভিংয়ের সুবিধা পাবেন। যে কারণে পিপিএফ-এ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে, পিপিএফ-এ বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

3

পিপিএফ অ্যাকাউন্ট পোস্ট অফিসে বা যেকোনওব্যাঙ্কের শাখায় খোলা যেতে পারে। প্রতি বছর PPF অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে।

4

PPF অ্যাকাউন্টহোল্ডার বছরে PPF অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। PPF অ্যাকাউন্ট প্রথম ৬ বছরের জন্য সম্পূর্ণরূপে লক করা থাকে।

5

যদি কোনও ব্যক্তিকে ২০২০-২০২১ আর্থিক বছরে বিনিয়োগ শুরু করতে হয়, তবে তিনি জরুরি পরিস্থিতিতে ২০২৫-২০২৬ এর পরেই টাকা তুলতে পারবেন। সময়ের আগে টাকা তুলে নিলেও আপনাকে কোনও কর দিতে হবে না।

6

যদি পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, তবে 7 বছরের এই শর্তটি অ্যাকাউন্টহোল্ডারের মনোনীত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নমিনি যেকোনও সময় টাকা তুলতে পারবেন।

7

অনেক সময় গ্রাহকরা ১৫ বছরের আগেও তাদের পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। যদি অ্যাকাউন্টধারক বা নির্ভরশীলদের জীবন-হুমকির অসুস্থতা থাকে বা উচ্চ শিক্ষার জন্য অর্থের প্রয়োজন হয় তবে পিপিএফ অ্যাকাউন্ট অকালে বন্ধ হয়ে যেতে পারে।

8

যদি মেয়াদপূর্তির আগে এটি বন্ধ করা হয়, তাহলে খোলার তারিখ থেকে বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত ১ শতাংশ সুদ কেটে নেওয়া হয়।

9

আপনি সময়ের আগেই পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে ফর্ম সি জমা দিতে হবে। এই ফর্ম পোস্ট অফিস ও ব্যাঙ্কে পাওয়া যায়। ফর্মে, আপনাকে অ্যাকাউন্ট নম্বর ও আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা পূরণ করতে হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • PPF Closure : মেয়াদশেষের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, কী আছে নিয়ম
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন