✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

7th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! সরকারের কাছে পড়ল এই প্রস্তাব

ABP Ananda   |  20 Jun 2023 03:53 PM (IST)
7th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! সরকারের কাছে পড়ল এই প্রস্তাব

Money

1

রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ১ জানুয়ারি, ২০২৪ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য অনুরোধ করেছে। মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) চলতি বছরে ৫০ শতাংশের ওপরে যেতে পারে বলে মনে করছে রেলের সংগঠন।

2

ইতিমধ্যেই এফই রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। তাই শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয় শুরু হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

3

গত তিনটি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে, DA/DR মূল বেতনের 50 শতাংশ বা তার বেশি হলে ভবিষ্যতে বেতন সংশোধন করা উচিত, অন্তত তেমনই মনে করছে RSCWS। 30 মে অর্থ মন্ত্রকের কাছে একটি স্মারকলিপির মাধ্যমে এই আবেদন করেছে সোসাইটি।

4

ডিএ-তে সর্বশেষ সংশোধন করা হয়েছিল মার্চ মাসে। সেই সময় ৪ শতাংশ বৃদ্ধি করা হয় মহার্ঘ ভাতা। যা ১ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়। ৪ শতাংশ বৃদ্ধির পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয়।

5

এখন, সরকার যদি এইবারও ৪ শতাংশ ডিএ বাড়ায়, খবরের রিপোর্ট অনুসারে, জুলাই মাসে ডিএ বেড়ে ৪৬ শতাংশে হবে। আরও ৪ শতাংশ বৃদ্ধি যদি হয়, তবে DA কে মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করবে সরকার।মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ভাতা (DR) পেনশনভোগীদের জন্য।

6

স্মারকলিপিতে RSCWS বলেছে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তাড়াতাড়ি স্থাপন করা হোক ও কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের একটি অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়া হোক। 1-1-2024, মূল্যস্ফীতি এবং জিডিপির সঙ্গে আপেক্ষিকতার ক্ষতির কারণে তাদের বেতন এবং পেনশন হ্রাসের জন্য তাদের ক্ষতিপূরণ দিক সরকার ।

7

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ভাল সুখবর ! আগামী মাস জুলাইতেই মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। মিডিয়া রিপোর্ট বলছে, ক্রমবর্ধমান দামের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষতিপূরণ দিতে DA বৃদ্ধি ৩-৪ শতাংশ হারে হতে পারে।

8

সাধারণত মূল্যবৃদ্ধির হার অনুসারে বছরে দুবার ডিএ বাড়ানো হয় - জানুয়ারি ও জুলাইতে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বশেষ ডিএ বৃদ্ধি ঘোষণা হয়েছিল 2023 সালের মার্চ মাসে, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর হয়েছিল৷

9

সেই বৃদ্ধি অনুসারে, ডিএ 4 শতাংশ বাড়িয়ে 42 শতাংশ করা হয়েছিল৷ সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকার ডিএ 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, যার পরে ডিএ 46 শতাংশে বাড়বে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ব্যবসা-বাণিজ্য
  • 7th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! সরকারের কাছে পড়ল এই প্রস্তাব
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.