✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ATM Transaction Update: এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে বাড়তি মাশুল, কতটা বাড়ল ফি?

abp ananda   |  03 Dec 2021 04:03 PM (IST)
ATM Transaction Update: এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে বাড়তি মাশুল, কতটা বাড়ল ফি?

ATM Transaction

1

টাকা তুলতে এটিএম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য জরুরি খবর। জানুয়ারি মাস থেকেই এটিএম ব্যবহারের জন্য় বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

2

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সমস্ত ব্যাঙ্ককে ২০২২-এর ১ জানুয়ারি থেকে এটিএমের চার্জ বৃদ্ধির অনুমতি দিয়ে দিয়েছে।

3

আগামী ১ জানুয়ারি থেকে ফ্রি ট্রানজাকশনের থেকে বেশিবার এটিএম থেকে টাকা তুললে এই বাড়তি চার্জ দিতে হবে। এটিএমে ফ্রি লিমিটের বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশন ফি-তে ২১ টাকা প্লাস জিএসটি দিতে হবে, যা ২০২২-এর ১ জানুয়ারি থেকে কার্যকরী হবে।

4

ফ্রি ট্রানজাকশনের থেকে বেশি টাকা তুললে বর্তমানের ২০ টাকার জায়গায় প্রতি ট্রানজাকশনে ২১ টাকা দিতে হবে। আরবিআই সার্কুলার জারি করে এই তথ্য জানিয়েছে।

5

উল্লেখ্য, গ্রাহকদের এটিএমে পাঁচটি ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়। এর মধ্যে আর্থিক ও নন-ফিনান্সিয়াল ট্রানজাকশন রয়েছে।

6

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এতে কোনও কর (Applicable Tax) আরোপ হয়, তা এই চার্জের থেকে ভিন্ন হবে। অর্থাৎ, এখনও পর্যন্ত ২০ টাকা ছাড়াও কর দিতে হত। এবার ২১ টাকা চার্জ ও তার ওপর কর নেওয়া হবে।

7

মেট্রো শহরের বাসিন্দা ব্যাঙ্ক গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে তিনবার নিখরচায় লেনদেন করতে পারেন।

8

অন্য শহরের গ্রাহকরা অন্য কোনও ব্যাঙ্কের এটিএমে প্রতি মাসে পাঁচবার ফ্রি ট্রানজাকশন করতে পারেন।

9

এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্ক ইন্টারচেঞ্চ ফি প্রতি ট্রানজাকশনে বৃদ্ধির অনুমতি দিয়েছে। আর্থিক ট্রানজাকশনের ক্ষেত্রে এই শুল্ক ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়েছে।

10

নন-ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে। তা ২০২১-এর ১ অগাস্ট থেকে প্রযোজ্য হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ব্যবসা-বাণিজ্য
  • ATM Transaction Update: এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে বাড়তি মাশুল, কতটা বাড়ল ফি?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.