Budget 2022: ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে ই-লার্নিং, বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র?

abp ananda   |  02 Feb 2022 07:04 AM (IST)
Budget 2022: ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে ই-লার্নিং, বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র?

বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র

1

এবারের বাজেটে প্রধানমন্ত্রী ই-বিদ্যা যোজনায় জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষাক্ষেত্রকে ডিজিটাল করার চিন্তা ভাবনা নিয়ে মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করলেন শিক্ষা সংক্রান্ত বেশ কিছু আধুনিকতা।

2

অনলাইন শিক্ষাই ভবিষ্যৎ, বাজেটে এমনই ভাবনা রেখেছেন অর্থমন্ত্রী। নতুন দিনের দাবি মেনে তাই দেশে ডিজিটাল বিশ্বিবিদ্যালয় তৈরির কথা জানিয়েছেন তিনি। শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়নোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে।

3

বিশ্বমানের শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি ও চালু করা হবে বলে জানান হয়েছে। আগামী দিনে এমন ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার আরও প্রসার হবে বলেই ইঙ্গিত মিলল নির্মলার তৃতীয় বাজেট প্রস্তাবে।

4

মহামারি আবহে ব্যাপক ক্ষতি হয়েছে পড়াশোনায়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য টিভি চ্যানেল তৈরি করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী ই-বিদ্যা নামের ওই প্রকল্পে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দু’শোর বেশি টিভি চ্যানেল তৈরি হবে। আগে এ ধরনের চ্যানেলের সংখ্যা ছিল ১২টি।

5

বাজেটেও এও বলা হয়, স্কিলিং প্রোগ্রামগুলোর দৃষ্টিভঙ্গি বদলানো হবে। যুবকদের দক্ষতা, আপস্কিলিং এবং রি-স্কিলিংয়ের জন্য, ডিজিটাল দেশ ই-পোর্টাল চালু করা হবে।

6

গড়ে তোলা হবে ৫টি উৎকর্ষ কেন্দ্র। শহর এলাকায় এ ধরনের প্রতিটা উৎকর্ষ কেন্দ্রের জন্য ২৫০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হবে বলে জানান হয়েছে।

7

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিরক্ষা বাজেটের পরিধির মধ্যে গবেষণা ও উন্নয়নের জন্য উৎসাহিত এবং সহযোগিতা করা হবে। বিজ্ঞান ক্ষেত্রেও বিপুল টাকা বরাদ্দ করেছেন তিনি।

8

এছাড়াও অতিমারি ছোট, বড় সকলেরই মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই এর মোকাবিলা করতে ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তোলা হবে দেশে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বাজেট 2025
  • Budget 2022: ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে ই-লার্নিং, বাজেটে কী কী পেল শিক্ষাক্ষেত্র?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন