✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Small Finance Bank: বেশি সুদ দেখে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করছেন ? আগে জেনেছেন এই বিষয়গুলি

ABP Ananda   |  25 Apr 2023 11:55 PM (IST)
Small Finance Bank: বেশি সুদ দেখে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করছেন ? আগে জেনেছেন এই বিষয়গুলি

Money

1

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বাড়ানোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে এই বৃদ্ধি। মেয়াদি আমানতের ওপর আকর্ষণীয় সুদ দিচ্ছে স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি । যদিও বেশি রিটার্ন পেয়েও এই ধরনের ছোট ব্যাঙ্কে বিনিয়োগ করার ঝুঁকিপূর্ণ ভাবেন অনেকেই। সেই ক্ষেত্রে এই ৮ উপায়ে সহজেই বুঝে নিতে পারবেন আপনার স্মল সেভিংস ব্যাঙ্ক কতটা নিরাপদ।

2

১ ডিআইজিসিআই কভার: প্রথমে যে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করতে চান, তা ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এর ৫ লাখ টাকার বিমা কভারের আওতায় আসে কিনা তা জানুন। এই বিমায় বিনিয়োগ করা মূলধন ও সুদে দুই কভার করে। নিশ্চিত করুন, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের স্থায়ী আমানতগুলি ডিআইজিসিআই বিমা কভার অফার করে।

3

২ ব্যাঙ্কের আর্থিক মূল্যায়ন করুন: বেশিরভাগ ছোট আর্থিক ব্যাঙ্কগুলি তাদের ওয়েবসাইটে তাদের আর্থিক বিষয়গুলি প্রকাশ করে। আপনি SFB-এর কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত, Net Stable Funding Ratio (NSFR), লিকুইডিটি কভারেজ রেশিও (LCR) ও ক্যাপিটাল এডকুয়েসি রেশিও (CAR) এর মতো বিভিন্ন কার ণের দিকে নজর দিতে পারেন।

4

৩ CASA অনুপাত হল একটি ব্যাঙ্কের মোট আমানতের বর্তমান ও সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিটের অংশ। একটি বেশি CASA অনুপাতের অর্থ হল, ব্যাঙ্ক ভাল লাভ করছে ও কম খরচে তহবিল বা ফান্ড সংগ্রহ করতে পারছে৷

5

৪ এলসিআর অর্থ ব্যাঙ্ক স্বল্পমেয়াদি নগদে সমস্যা হলে তা সামলানোর ক্ষমতা রাকে ব্যাঙ্ক। এলসিআর একটি আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ-মানের লিকু্্যইডিটি অ্যাসেট (HQLAs) বিবেচনা করে। একটি উচ্চতর LCR মানে, ব্যাঙ্ক অর্থনৈতিক ধাক্কাগুলি সামলানোর ক্ষমতা রাখে। আরবিআই বলছে, ছোট ব্যাঙ্কগুলির যেন অবশ্যই ১০০ শতাংশের এলসিআর থাকে ।

6

৫ CAR যা ক্যাপিটাল টু রিস্ক অনুপাত বোঝায়। ব্যাঙ্কের অবস্থা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি ব্যাঙ্কের মূলধনের তার ঝুঁকি-ভারিত সম্পদ ও বর্তমান দায়গুলির অনুপাতের ওপর নির্ভর করে। একটি উচ্চ CRAR মানে ব্যাঙ্ক নিরাপদ।

7

৬ বিভিন্ন ক্ষেত্রে ঋণ: ছোট ব্যাঙ্ক একটি নির্দিষ্ট সেক্টর বা কর্পোরেশনকে বিশাল ঋণ দিয়েছে কিনা তা দেখে নিন। এটি আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে। বিভিন্ন সেক্টরে ঋণ দিলে পোর্টফোলিও ব্যাঙ্কের ঝুঁকি কমায়।

8

৭ প্রভিশন কভারেজ রেশিও (PCR): এটি একটি ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেটের জন্য ব্যবস্থার পরিমাণ দেখায়। একটি উচ্চ পিসিআর মানে ব্যাঙ্ক তার এনপিএগুলি মোকাবিলা করার জন্য প্রস্তুত। আরবিআই নির্দেশ অনুসারে, সব ব্যাঙ্কের জন্য পিসিআর কমপক্ষে ৭০ শতাংশ হওয়া উচিত।

9

৮ আর্থিক তথ্যের সময়মত ঘোষণা: ছোট ব্যাঙ্কগুলি যদি নিয়মিত তার আর্থিক তথ্য ঘোষণা করে, তাহলে এর অর্থ হল ব্যাঙ্কটি স্বচ্ছতা বজায় রেখেছে৷ যদি ছোট ব্যাঙ্কের ত্রৈমাসিক ডেটা সময়মতো প্রকাশ করা না হয়, তাহলে এর অর্থ হতে পারে যে ব্যাঙ্কের সবকিছু ঠিক নয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ব্যবসা-বাণিজ্য
  • Small Finance Bank: বেশি সুদ দেখে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করছেন ? আগে জেনেছেন এই বিষয়গুলি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.