Free Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ল। জেনে নিন তারিখ

ABP Ananda   |  18 Jun 2023 02:50 PM (IST)
Free Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ল। জেনে নিন তারিখ

aadhaar card

1

আধার কার্ড হোল্ডোরদের জন্য সুখবর। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। আগে UIDAI-এর প্রকাশিত বার্তা জানিয়েছিল,বিনামূল্যে আধার আপডেট করা যাবে ১৪ জুন ২০২৩ পর্যন্ত, এখন যা বাড়ানো হয়েছে।

2

এখন আপনার আধার কার্ড আপডেট করার জন্য তিন মাস আর সময় দেওয়া হয়েছে। অনলাইনে আপডেট করতে পারেন এই কার্ড। UIDAI জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ আপলোড করতে পারবেন আধার কার্ডে।

3

UIDAI ওয়েবসাইট অনুসারে, আপনার আধার কার্ডের তথ্য সঠিক রাখতে বিনামূল্যে কার্ড আপডেট করতে https://myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে গ্রাহককে। তবে CSC কেন্দ্রে আপডেট করার জন্য ২৫ টাকা চার্জ দিতে হবে।

4

UIDAI-এর এই পোর্টালে ঠিকানা, নাম ইত্যাদি তথ্য আধার কার্ডে আপডেট করা যেতে পারে। এর জন্য ব্যবহারকারীদের আধার নম্বর এবং মোবাইল নম্বর প্রয়োজন। আপনি মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে ঠিকানা ও অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন।

5

১ প্রথমে আধার ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in দেখুন ২ এখন লগইন করুন ও নাম/লিঙ্গ/জন্ম তারিখ এবং ঠিকানা বিকল্প নির্বাচন করুন ৩ আধার আপডেটের বিকল্পটি নির্বাচন করুন

6

৪ এখন ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার বিকল্পটিতে ক্লিক করুন ৫ এর পরে স্ক্যান কপি আপলোড করুন এবং জনসংখ্যার তথ্য তথ্য আপলোড করুন

7

৬ এখন পেমেন্ট করুন, তারপর আপনি একটি নম্বর পাবেন তা হাতে রাখুন। এটা স্ট্যাটাস চেকে কাজে লাগবে।

8

আপনি যখন আধার কার্ডে সফলভাবে ঠিকানা পরিবর্তন করার অনুরোধ জমা দেন, তখন আপনাকে একটি URN নম্বর দেওয়া হয়। এটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এই নম্বর পাঠানো হবে।

9

এখন আপনি https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus-এ গিয়ে আপনার আধার কার্ড আপডেটের স্থিতি ট্র্যাক করতে পারবেন।

10

যখন একজন মহিলা বিয়ে করেন, তখন পদবি পরিবর্তন করা হয়। এ ছাড়াও জন্মতারিখ, নাম ও ঠিকানায় ভুল থাকলে আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারেন। ১০ বছরে হয়ে গেলে কার্ড আপডেটের অনুরোধ করেছে UIDAI কর্তৃপক্ষ।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ব্যবসা-বাণিজ্য
  • Free Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ল। জেনে নিন তারিখ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন