Gold Silver Price : সস্তা হল সোনা? কত দামে কিনতে পারবেন সোনা রুপো ?
Gold Silver Price Today : আজ সোনা - রুপোর দাম কত হল ? জানাল স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কত দামে কিনতে পারবেন সোনা রুপো ?
1/7
কথায় বলে রথ টানলেই দুগ্গা আসে। আর তারপরই কালীপুজো, ধনতেরস। উৎসবের মরসুমে পরা জন্য অনেকেই আগেভাগে সোনা কিনে রাখেন। কারণ সকলের মনেই আশঙ্কা, পরে দাম যদি চড়ে যায় ?
2/7
বাংলায় শ্রাবণ মাস না পড়লেও দেশজুড়ে শুরু হয়েছে শাওন পালন। আর আজ শুক্রবার (Sawan Shukrawar ) । শিবের সঙ্গে সঙ্গে লক্ষ্মী বন্দনার শুভ দিন। এদিন সোনা ঘরে আনার জন্য শুভ সময়।
3/7
তাই আজ কিনতে পারেন সোনার গয়না। তবে গয়না কিনতে যাওয়ার আগেই জেনে নিন, আজ বাংলার বাজারে কেমন দর দুই ধাতুর ।
4/7
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি জানাচ্ছে, কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৩৯/-। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা।
5/7
এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৩১৩ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম ৫৬৪১ টাকা।
6/7
এদিন ১৮ ক্যারেটের সোনা কিনতে গেলে দাম হবে প্রতি ১ গ্রামে ৪৬৪৮ টাকা। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
7/7
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৬৯৮৩৫ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
Published at : 07 Jul 2023 04:26 PM (IST)