✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

PAN Card: নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন ? এই ৫ ভুল থেকে সাবধান

ABP Ananda   |  08 Feb 2025 02:40 PM (IST)
PAN Card: নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন ? এই ৫ ভুল থেকে সাবধান

প্যান কার্ডের আবেদনের সময় খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি

1

কেন্দ্র সরকার সম্প্রতি নতুন কিউ আর কোড সম্বলিত একটি প্যান কার্ড আনার কথা জানিয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান ২.০।

2

দেশের করদাতারা এই নতুন প্যান কার্ডের মাধ্যমে আরও নানাবিধ সুবিধে পাবেন। প্যান নিয়ে যে সাইবার জালিয়াতি চলছে তা রুখতেই এই উদ্যোগ।

3

প্যান কার্ড আগে যা ব্যবহার করছিলেন সেটাকে এবার আপগ্রেড করাতে হবে, আপনি চাইলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন।

4

আর এই নয়া প্যান কার্ডের আবেদন করতে গিয়েই জালিয়াতি হচ্ছে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে। ভুয়ো কল, মেসেজও আসছে।

5

ক্লিক করলেই আপনার ব্যাঙ্কের যাবতীয় তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। আপনার আধার নম্বরও চুরি হয়ে যাবে আর ব্যাঙ্ক থেকে টাকা লুট করবে জালিয়াতরা।

6

এই জালিয়াতি থেকে বাঁচতে সবসময় আয়কর বিভাগের সংশ্লিষ্ট পোর্টাল ব্যবহার করা দরকার, প্যান কার্ডের নামে কল এলে তা ধরা উচিত নয়।

7

অপরিচিত নম্বর থেকে ভয়েস কল, মেসেজ এলে তাতে দেওয়া লিঙ্কে ক্লিক করা যাবে না। এমন কোনো অ্যাপ ফোনে ডাউনলোড করা উচিত নয় যা থেকে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

8

এই ধরনের কোনো জালিয়াতির ঘটনার সম্মুখীন হলে সত্বর সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-তে ফোন করতে হবে, কিংবা জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করতে হবে।

9

তবে বর্তমানে প্যান কার্ডহোল্ডারদের আলাদা করে এই নতুন প্যান ২.০-র জন্য আবেদন করতে হবে না। এখনকার প্যান কার্ডও বৈধ থাকবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ব্যবসা-বাণিজ্যের
  • PAN Card: নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন ? এই ৫ ভুল থেকে সাবধান
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.