✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

রাশিফল: সিংহ? সাংসারিক শান্তি নিয়ে ভাবুন একটু...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  15 Jun 2020 06:15 AM (IST)
1

ব্যবসায় চাপ বাড়তে পারে। কারও সঙ্গে অযাচিত কথা বললে অশান্তি বাধতে পারে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আজ অনেক ব্যাপারে স্বামীর সাহায্য পাবেন। নৃত্যশিল্পীরা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল মিলবে। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। দামি কোনও জিনিস প্রাপ্তি হতে পারে।

2

আজ কোনও সিদ্ধান্তে পরিবার আপনার সঙ্গে থাকবে। পুরনো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ কাজ সকালের মধ্যে শেষ করুন। আজ শারীরিক সমস্যা দেখা যাবে। প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। খুব পরিকল্পনা করে খরচ করতে হবে। আজ স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হতেও পারে। পেটের ব্যথা চূড়ান্ত রূপ নিতে পারে, বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

3

বাড়িতে অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা থাকবে আজ। হঠাৎ কোনও সমাজবিরোধী বিষয়ে ফেঁসে যেতে পারেন। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। সহকর্মীর জন্য কর্মস্থলে শান্তি ভঙ্গ। ব্যাভিচারী মানসিকতার জন্য সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। কাউকে সাহায্য করা আজ অনর্থক বলে মনে হবে। আত্মীয়দের ব্যবহার আপনার প্রতি ভাল থাকবে। দাম্পত্য জীবনে দুশ্চিন্তা থাকবে।

4

আজ কোনও ভাল কাজ করেও বদনাম আসতে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পাবেন আজ। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

5

সকাল থেকে বাজে খরচের জন্য মথা গরম হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সময়টা মধ্যম। হাড়ে চোট লাগার যোগ আছে। মাথা ঠান্ডা রাখতে পারলে পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন। কর্মরত মহিলাদের কর্মে অলসতা দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে।

6

স্ত্রীর ভাল বুদ্ধির জন্য সংসারে উন্নতি। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পেতে পারেন। জমানো সঞ্চয় নষ্ট হতে পারে। সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে, বুদ্ধির দ্বারা সে সব কাটিয়ে উঠতে হবে। পুরনো প্রেম বিবাহে সাফল্য পেতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কিডনির সমস্যায় ভোগান্তি।

7

আজ বন্ধুর কাছে কোনও সাহায্য পাবেন না। আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ আপনার উন্নতিতে বন্ধুর অবদান থাকতে পারে। জলপথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে।

8

ব্যবসায় কথা কাটাকাটি থেকে সাবধান থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। সাংসারিক শান্তি আজ বজায় থাকবে না। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের ব্যবহার নিয়ে চিন্তা থাকবে। কর্মস্থানে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন আজ।

9

সকাল দিকে একটু রক্তচাপ জনিত সমস্যা বৃদ্ধি পাবে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সে ভাবে সফল হবেন না। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। আজ কোনও কাজের জন্য সঠিক সম্মান পাবেন না। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল হবে। আজ কষ্টকর কোনও কাজকে অতিরিক্ত সরল ভাবে করতে সক্ষম হবেন।

10

আজ কোনও দুর্ঘটনার জন্য কাজের ক্ষতি হওয়ার আশঙ্কা। প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুর চক্রান্তে ব্যবসায় লাভ কম হবে। আত্মীয়ের কোনও কাজের খবর পাবেন। বাবার সঙ্গে তর্কের আশঙ্কা।

11

সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর আসতে পারে। কর্মস্থানে আজ আপনাকে কারও কথা শুনে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা। কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস আজ না করাই ভাল হবে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন।

12

আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে একটু ঝুঁকি নিতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কোনও খবর পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। আপনার ব্যবহারে কেউ মনে আঘাত পেতে পারেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • রাশিফল: সিংহ? সাংসারিক শান্তি নিয়ে ভাবুন একটু...
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.