West Bengal Weather : ফের নিম্নচাপের ভ্রুকুটি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ABP Ananda   |  22 Jul 2023 03:26 PM (IST)
West Bengal Weather : ফের নিম্নচাপের ভ্রুকুটি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ছবি সৌজন্যে-পিটিআই

1

কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

2

সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হতে পারে।

3

অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা জয়সলমীর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

4

দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

5

উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

6

জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

7

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে।

8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবার ৫০ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি রয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • West Bengal Weather : ফের নিম্নচাপের ভ্রুকুটি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন