✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

SFI Protest: ছাত্র আন্দোলনে ধুন্ধুমার, সব বাধা পেরিয়ে রাজ্য বিধানসভার গেটে SFI

ABP Ananda   |  10 Mar 2023 07:59 PM (IST)
SFI Protest: ছাত্র আন্দোলনে ধুন্ধুমার, সব বাধা পেরিয়ে রাজ্য বিধানসভার গেটে SFI

ফাইল ছবি

1

রাজ্য বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের আন্দোলনের আঁচ। শিক্ষায় দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি।

2

বরং মিছিল আটকানোর সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তা সত্বেও পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেন গেটের বদলে, পশ্চিম দিকের গেটে পৌঁছে যান একদল এসএফআই নেতা-কর্মী।

3

সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। তারই মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন বিধানসভার গেটে চড়ে বসেন।কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছে এসএফআই নেতা ও কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে থাকে।

4

পূর্ব ঘোষণা মতোই এদিন হাওড়া ও শিয়ালদায় জমায়েত করেছিল এসএফআই। কিন্তু, হাওড়া স্টেশনের বাইরেও হাওড়া ব্রিজের ওপরে মোতায়েন ছিল পুলিশ।

5

হাওড়া স্টেশন থেকে মিছিল বেরোতেই, এসএফআই নেতা ও কর্মীদের একাংশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। অন্যদিকে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে এসএফআই।

6

শিয়ালদা কোর্টের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।আটক করা হয় কয়েকজনকে। তবুও শিয়ালদা ব্রিজ হয়ে এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে থাকে মিছিল।

7

মুরলীধর সেন লেন পেরিয়ে যাওয়ার পরে সৃজন ভট্টাচার্যদের গ্রেফতারির খবর পৌঁছয়।এরপর সেখানেই মিছিল থামিয়ে দেন প্রতীক উর রহমানরা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • SFI Protest: ছাত্র আন্দোলনে ধুন্ধুমার, সব বাধা পেরিয়ে রাজ্য বিধানসভার গেটে SFI
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.