Toilet Facilities: বাড়িতে শৌচাগার বানিয়ে দেবে সরকার! বাজার, টুরিস্ট স্পটেও থাকবে বিশেষ ব্যবস্থা, বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
Agnimitra Paul: অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শৌচাগার নিয়ে একাধিক প্রকল্প নিয়েছে নতুন সরকার।
Continues below advertisement

বাড়িতে শৌচাগার বানিয়ে দেবে সরকার! বাজার, টুরিস্ট স্পটেও থাকবে বিশেষ ব্যবস্থা, বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
Continues below advertisement
1/10
ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, অগ্নিমিত্রা পাল রাজ্যে উন্নয়নের একাধিক বিষয়ে জোর দিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম একটি বিষয় হল, পরিষ্কার পরিচ্ছন্নতা।
2/10
এর আগে অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেললে, ফাইন করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা হবে। রাস্তাঘাটে আবর্জনা ফেলা যাবে না।
3/10
আর এবার, শৌচাগারের বিষয়টিতে জোর দিলেন, অগ্নিমিত্রা পাল। আজ তিনি ঘোষণা করেছেন যে, শহরে যাঁদের বাড়িতে পাকা শৌচাগার নেই, নির্দিষ্ট জায়গায় আবেদন করলে সরকার তা বানিয়ে দেবে।
4/10
আজ অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শৌচাগার নিয়ে একাধিক প্রকল্প নিয়েছে নতুন সরকার। শুধু পরিস্কার পরিচ্ছন্নতাই নয়, শৌচাগার যেহেতু স্বাস্থ্যের জন্যও ভীষণ প্রয়োজনীয়,সেই কারণেই এই বিষয়টির ওপর গুরুত্ব দিতে চায় সরকার।
5/10
অগ্নিমিত্রা পাল এদিন জানিয়েছেন, আরবান এরিয়ায় যাঁদের বাড়িতে শৌচাগার নেই, অথচ শৌচাগার বানানোর জন্য নিজস্ব জমি রয়েছে, তাঁরা পুরসভায় শৌচাগার বানানোর আবেদন করতে পারেন। কর্পোরেশনে ফর্ম ফিলআপ করে বা MLA অফিসে গিয়ে শৌচাগারের জন্য আবেদন করা যাবে।
Continues below advertisement
6/10
শুধু বাড়িতে নয়, পাশাপাশি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বাজারের মধ্যেও আলাদা আলাদা করে তৈরি করা হবে, পুরুষ এবং মহিলা শৌচাগার। যেহেতু বাজারে সারাদিন প্রচুর মানুষের যাতায়াত, সেই কারণে সেখানে শৌচাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7/10
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শৌচাগার যাতে পরিস্কার থাকে, সেই কারণে 'পে অ্যান্ড ইউজ়' শৌচাগার তৈরি করা হবে। শুধুমাত্র শৌচাগার করে দেওয়াই নয়, সেটা যাতে ব্যবহারযোগ্যও থাকে, সেই দিকে নজর রাখা হবে।
8/10
বিজেপি সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে, রাজ্যে যে সমস্ত 'টুরিস্ট স্পট' রয়েছে, সেখানেও করে দেওয়া হবে শৌচাগার। যাতে যে সমস্ত পর্যটকেরা সেখানে ঘুরতে আসছেন, তাঁরা ভাল পরিষেবা পান।
9/10
অগ্নিমিত্রা পাল বলছেন, 'সমস্ত পর্যটন কেন্দ্রে 'স্টেট অফ দ্য আর্থ টয়লেট' বানিয়ে দেওয়া হবে। মা বাচ্চাকে শুইয়ে ডায়াপার বদলাতে পারবেন, এই সমস্ত সুবিধা থাকবে ওই সমস্ত শৌচাগারে।'
10/10
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কেবল পাবলিক টয়লেট নয়, টুরিস্ট স্পটে যেহেতু বিভিন্ন মানুষেরা আসেন, তাঁদের সবার সুবিধার কথা মাথায় রাখে, শৌচাগারে রাখা হবে বিভিন্ন সুযোগ সুবিধা।
Published at : 04 Jun 2026 08:15 PM (IST)